জাতীয়

লুটপাট করেছে বিএনপি

সান নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, যারা বিদ্যুতের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন তারা কিভাবে বিদ্যুৎ খাতের সংস্কার করবেন।

আরও পড়ুন : সীমান্তে আরাকান আর্মির সংঘর্ষ, নিহত ১৯

শুক্রবার (৩ সেপ্টেম্বর) সজীব ওয়াজেদ জয় নিজের ফেসবুক পেজে শেয়ার করা একটি ভিডিওতে এই মন্তব্য করেন।

‘ক্ষমতায় গেলে বিদ্যুৎ খাতে ব্যাপক সংস্কার ও পরিবর্তন আনা হবে’ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্প্রতি এমন বক্তব্যের জবাবে জয় বলেন, ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত ক্ষমতায় থাকাকালে বিএনপি ১ মেগাওয়াট বিদ্যুৎও উৎপাদন করতে পারেনি। বিদ্যুতের নাম করে ‘হাওয়া ভবন’র সিন্ডিকেট চালু করেছে।

আরও পড়ুন : মিয়ানমার সীমান্তে নিরাপত্তা জোরদার

সেখানে বসে দলটির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সারা দেশে খাম্বা পুঁতে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে বিএনপি। যারা বিদ্যুতের নামে হাজার হাজার কোটি লুটপাট করেছে তারা কিভাবে বিদ্যুৎ খাতের সংস্কার করবেন।

তিনি আরও বলেন, বিএনপির একমাত্র অর্জন হলো, ২০০৫ সালের ৩ সেপ্টেম্বর টঙ্গী পাওয়ার স্টেশন ওভারহোলিংয়ের মাধ্যমে সচল করা। এর আনুষ্ঠানিক ফলক উন্মোচন করেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। অথচ ফলক উন্মোচন করার পর খালেদা জিয়া আব্দুল্লাহপুর পৌঁছানোর আগেই পাওয়ার স্টেশন বন্ধ হয়ে যায়। অতীতে বিদ্যুতে তাদের উন্নয়নের এ হলো নমুনা। জনসাধারণ ঠিকই বিএনপির উদ্দেশ্য বোঝে। তারা যে ফাঁকা বুলি আওড়ায় তা কারও অজানা নয়।

আরও পড়ুন : চলে গেলেন গাজী মাজহারুল আনোয়ার

প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, বিদ্যুৎ খাত নিয়ে বিএনপির তর্ক প্রমাণ করছে তারা নিজেরাও নিজের অতীত সম্পর্কে জ্ঞান রাখে না। বিদ্যুৎ খাতকে পুঁজি করে যারা হাজার কোটি টাকা লুটপাট করেছিলেন তারা কিভাবে সেই খাতের উন্নয়নে পরিকল্পনা করতে পারেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা