মেয়র আতিকুল ইসলাম (ছবি: সংগৃহীত)
জাতীয়

সাংবাদিকরা সমাজের দর্পণ

সান নিউজ ডেস্ক: তথ্য যাচাই করে সত্য প্রকাশের আহ্বান জানিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনারাই মানুষের কাছে তথ্য ও সংবাদ প্রকাশ করেন। তবে তথ্য যাচাই করে সত্য প্রকাশ করতে হবে। আপনাদের গঠনমূলক সংবাদের মাধ্যমে একটি সুন্দর ও জবাবদিহিতামূলক সমাজ ও রাষ্ট্র গড়ে তোলা সম্ভব। আমি আশা করবো, আপনারা শহরের সব সমস্যা, ইচ্ছা, অভাব, অসঙ্গতি তুলে ধরবেন। তাহলেই আমরা সেসব সমাধান করে মানুষের বাসযোগ্য করতে পারবো।’

আরও পড়ুন: আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১০

শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) মিলনায়তনে সিটি রিপোর্টার্স ফোরাম (সিআরএফ) আয়োজিত দুই দিনব্যাপী নগর সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা শেষে সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ঢাকা শহরে যানজটসহ অন্যান্য সমস্যা সমাধানে সমন্বয়হীনতা দায়ী।

মেয়র বলেন, ‘ঢাকা শহরে অনেক সমস্যা রয়েছে। যেগুলোকে আমি সমস্যা না বলে চ্যালেঞ্জ বলে থাকি। এসব ক্ষেত্রে রয়েছে সমন্বয়হীনতাও। এ সমন্বয়হীনতাই নগর উন্নয়ণের জন্য বড় চ্যালেঞ্জ। একজন নগর সেবক হিসেবে আমার কাছে এটাই বড় চ্যালেঞ্জ বলে মনে হচ্ছে।’

আরও পড়ুন: পাকিস্তানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২০০

ঢাকায় খাল ও ফুটপাত দখল এবং যানজট সমস্যা সমাধান বড় চ্যালেঞ্জ উল্লেখ করে আতিকুল ইসলাম বলেন, ‘এসব সমস্যা সমাধানে আমরা কাজ করে যাচ্ছি। সফলতা আমাদের আসবে, আসতেই হবে। আমরা খাল উদ্ধার করছি। ফুটপাত দখলমুক্ত করছি। যানজট থেকে মুক্তির জন্য বিভিন্ন কাজ করছি। এসব কাজ সবার সঙ্গে সমন্বয় করে করা হচ্ছে।’

তিনি বলেন, ‘এ শহরে আমরা থাকি। আমাদের ছেলেমেয়েরা এখানেই বেড়ে উঠছে। এ শহরের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। যথাস্থানে ময়লা ফেলে, আইন মেনে চলে, অবৈধ দখল না করে আমরা শহরের প্রতি দায়িত্ব পালন করতে পারি।’

আরও পড়ুন: অস্ত্রসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার

সভা শেষে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। যারা নগর সাংবাদিকতা করছেন, তাদের জন্য সিটি করপোরেশনের মাধ্যমে প্রশিক্ষণ আয়োজনের ব্যবস্থা নেওয়া হবে।’ পাশাপাশি সাংবাদিকরা বিদেশ গিয়েও যাতে প্রশিক্ষণ নিতে পারে এবং নগর উন্নয়ন দেখতে পারে সেই ব্যবস্থা করার ঘোষণাও দেন তিনি।

নগর সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের সঙ্গে উপস্থিত ছিলেন পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ, সিটি রিপোর্টার্স ফোরামের সভাপতি আদিলুর রহমান প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

পিরোজপুরে নানা আয়োজনে 'বিশ্ব পরিবেশ দিবস' উদযাপন 

‘ক্লাইমেট অ্যাকশন, জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা&rsqu...

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের নতুন পরিকল্পনা

দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যাপক পরিসরে উদ্যোগ নিয়েছে সরকার। খাদ্যের গুণ...

দাপ্তরিক শৃঙ্খলা ও পরীক্ষা নিয়ে মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশনা জারি

দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং চলমান আলিম পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্নের ল...

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ সরকারের: বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহ...

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ সরকারের: প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা