মেয়র আতিকুল ইসলাম
জাতীয়
কোরবানির ঈদ

হাটের টার্গেট ১৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, আসন্ন কোরবানির ঈদে স্মার্ট হাটের লেনদেন টার্গেট দেড়শ কোটি টাকা ছাড়াবে।

আরও পড়ুন: শিকাগোতে বন্দুক হমলায় নিহত ৫

মেয়র আতিক বলেন, এবারের কোরবানির ঈদে ডিএনসিসি এলাকায় ৮ ঘণ্টার মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে। ৯ লাখ পলিব্যাগ দেওয়া হবে বর্জ্য ফেলার জন্য। প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন করতে সকলকে প্রান্তিক পর্যায়ে কাজ করার আহ্বানও জানান মেয়র।

মঙ্গলবার (১৯ জুন) দুপুরে বনানীর হোটেল শেরাটনে স্মাট বাংলাদেশ, স্মার্ট হাট শীর্ষক সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।

তিনি আরও বলেন, গুলশান ১ নম্বর মার্কেট এর মধ্যেই ক্যাশলেস করা হয়েছে। আগামী ১ বছরের মধ্যেই উত্তরের সব মার্কেট ক্যাশলেস করা হবে। প্রতি মার্কেটের ক্যাশলেস করতে মার্কেট সভাপতিদের ডেকে বৈঠক করা হবে। মার্কেটগুলো ক্যাশলেস হলে ছিনতাইকারীদের দৌরাত্ম্যও কমে যাবে।

আরও পড়ুন: ঈদের ছুটি বাড়ল

ট্রেড লাইসেন্সের বিষয়ে তিনি বলেন, ৯০ হাজার ট্রেডকেস অনলাইনে দেওয়া হয়েছে। রিকশাকে নির্ভরযোগ্য করতে কিউআর কোড দেওয়া হবে। এ সময় হোল্ডিং ট্যাক্স অনলাইনে দেওয়ার আহ্বান জানান তিনি।

ডিএনসিসির মেয়র বলেন, সবুজে বাস বারো মাস স্লোগানে ২ লাখ গাছ লাগানোর পরিকল্পনা বাস্তবয়ন শুরু হয়েছে। বায়ো ডায়ভারসিটি করতে রসকাউ, কাঠবাদাম গাছ লাগানো হবে। এসব গাছ থাকলে নগরে পাখি আসবেই। পরিবেশ বাঁচাতে ইকো ব্যালেন্স খুবই জরুরি। এডিস মশা নিয়ন্ত্রণে সবাইকে সচেতন থেকে নিজের ঘরবাড়ি পরিস্কার রাখতে নগরবাসীর প্রতি আহ্বান জানান মেয়র আতিক।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক ও ডিএনসিসি যৌথ উদ্যোগে এই জিডিটাল হাটে লেনদেন সেবার উদ্বোধন করা হয়। উত্তরের ৮টি হাটে ডিজিটাল লেনদেন হবে। লেনদেন করা টাকা সরাসরি বেপারির অ্যাকাউন্টে চলে যাবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা