পররাষ্ট্রমন্ত্রী ডা. এ কে আব্দুল মোমেন
জাতীয়

মিয়ানমারের একটা নাগরিককেও ঢুকতে দেব না

সান নিউজ ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ডা. এ কে আব্দুল মোমেন বলেছেন, মিয়ানমারের একটি নাগরিককেও বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না।

আরও পড়ুন: পাকিস্তানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২০০

শনিবার (৩ সেপ্টম্বর) বিকেলে সিলেটের লাক্কাতুরা গলফ ক্লাব মাঠে ভার্চ্যুয়ালি মাধ্যমে চা শ্রমিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মিয়ানমারের অভ্যন্তরে সংঘাত হচ্ছে। এ কারণে অনেক সময় বর্ডারের দিকে তারা আসছে। আমরা অসমর্থিত সূত্রে শুনেছি, ওই এলাকায় মিয়ানমারের সৈন্যরা আছে। তারা প্রচারণা চালিয়েছে, যাতে ওই এলাকায় যেসব লোকজন আছে, তারা যদি সরে যায়। যার ফলে আমাদের ভয় হয় এখন তারা অত্যাচারিত হবে। সংঘাত বেশি হবে। তখন হয়তো তারা আমাদের দিকে আসার চেষ্টা করে। তবে শুনে আশ্বস্ত হয়েছি, তারা আমাদের দিকে আসছে না, অন্যদিকে যাচ্ছে।

আরও পড়ুন: অস্ত্রসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার

পররাষ্ট্রমন্ত্রী বলেন, তবু আমরা এটা শোনার পর অসমর্থিত সূত্রে খবর পাওয়ার পরে আমাদের বর্ডার ফোর্সসহ আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত প্রস্তুতি নিতে বলে দিয়েছি। আমরা সম্পূর্ণভাবে এক যে, আমরা একটাও মিয়ানমারের নাগরিককে বাংলাদেশে ঢুকতে দেব না।

তিনি বলেন, তাদের বোমা আমাদের এখানে এসেছে। তবে গতকাল যে বিমান এসেছিল সেটা আমাদের এখানে ঢুকেনি। তারপরও তাদের রাষ্ট্রদূতকে ডেকে বলেছি, তারা বলেছে এটা স্ট্রে বোম্ব। এটা আমাদের ওখানে নয়, বর্ডার ক্রস করেনি। সেগুলো জঙ্গল এলাকায় ফুটেছে, সো, দিস ইজ এ গুড নিউজ।

আরও পড়ুন: ৫ম বৃহত্তম অর্থনীতি এখন ভারতের

ড. মোমেন বলেন, চা শ্রমিকরা সব সময়ই আমাদের দলের সমর্থক। তাই আমরাও সব সময় তাদের দিকে তাকাই। চা শ্রমিকরা যেটা দাবি করেছেন। সেটা অত্যন্ত সুন্দর। আর বৃষ্টির মধ্যেও যে এতো শ্রমিক এসেছেন, দেখে আমি খুব আনন্দিত হয়েছি।

তিনি বলেন, গতকাল আমি শাবিপ্রবিতে গিয়েছিলাম। ভিসি অঙ্গীকার করেছেন, চা শ্রমিকের সন্তানদের উচ্চ শিক্ষার জন্য বিশেষ কোটা চালু রাখবেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা