বিএনপি অতীত সম্পর্কে জ্ঞান রাখে না
জাতীয়

বিএনপি অতীত সম্পর্কে জ্ঞান রাখে না

সান নিউজ ডেস্ক : বিএনপি নিজের অতীত সম্পর্কে জ্ঞান রাখেন না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেন, বিদ্যুৎখাতকে পুঁজি করে যারা হাজার কোটি টাকা লুটপাট করেছিলেন তারা কিভাবে সেই খাতের উন্নয়নে পরিকল্পনা করতে পারে।

আরও পড়ুন : ফাইনাল খেলা হবে

শুক্রবার (২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে বাসস জানিয়েছে, নিজের ফেসবুক পেজে শেয়ার করা একটি ভিডিওতে এই মন্তব্য করেন সজীব ওয়াজেদ জয়।

‘ক্ষমতায় গেলে বিদ্যুৎখাতে ব্যাপক সংস্কার ও পরিবর্তন আনা হবে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্প্রতি এমন বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা বলেন, ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত ক্ষমতায় থাকাকালীন সময়ে বিএনপি এক মেগাওয়াট বিদ্যুৎও উৎপাদন করতে পারেনি।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রকে হুমকি দিল চীন

তিনি আরও বলেন, বিদ্যুতের নাম করে ‘হাওয়া ভবনের’ সিন্ডিকেট চালু করেছে। সেখানে বসে দলটির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সারাদেশে খাম্বা পুঁতে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে বিএনপি। যারা বিদ্যুতের নামে হাজার হাজার কোটি লুটপাট করেছে তারা কিভাবে বিদ্যুৎখাতের সংস্কার করবেন।

সজীব ওয়াজেদ জয় বলেন, বিএনপির একমাত্র অর্জন হলো, ২০০৫ সালে ৩ সেপ্টেম্বর টঙ্গী পাওয়ার স্টেশন ওভারহোলিংয়ের মাধ্যমে সচল করা। এর আনুষ্ঠানিক ফলক উন্মোচন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। অথচ ফলক উন্মোচন করার পর বেগম জিয়ার আব্দুল্লাহপুর পৌঁছানোর আগেই পাওয়ার স্টেশন বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন : বেড়েছে পেঁয়াজ আমদানি

তিনি আরও বলেন, অতীতে বিদ্যুতে তাদের উন্নয়নের এই হলো নমুনা। জনসাধারণ ঠিকই বিএনপি’র উদ্দেশ্য বোঝে। তারা যে ফাঁকা বুলি আওড়ায় তা কারো অজানা নয়।

বিদ্যুৎখাত নিয়ে বিএনপি’র তর্ক প্রমাণ করছে তারা নিজেরাও নিজের অতীত সম্পর্কে জ্ঞান রাখেন না। বিদ্যুৎখাতকে পুঁজি করে যারা হাজার কোটি টাকা লুটপাট করেছিলেন তারা কিভাবে সেই খাতের উন্নয়নে পরিকল্পনা করতে পারে বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা