ছবি: সংগৃহীত
বাণিজ্য

বেড়েছে পেঁয়াজ আমদানি

সান নিউজ ডেস্ক: দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বেড়েছে। এতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে চার থেকে ছয় টাকা। দেশি পেঁয়াজের দাম বেশি হওয়ায় ভারত থেকে পেঁয়াজ আমদানি বেড়েছে বলে জানিয়েছেন পাইকারি ও খুচরা বিক্রেতারা।

আরও পড়ুন: আগস্টে সড়কে নিহত ৫১৯

হিলি স্থলবন্দরের আমদানিকারকরা জানান, এই বন্দর দিয়ে নাসিক, ইন্দোরসহ ভারতীয় বিভিন্ন জাতের পেঁয়াজ আমদানি হয়ে থাকে। তারা প্রতিদিন হিলি বন্দর দিয়ে ১০ থেকে ১৫ ট্রাক পেঁয়াজ আমদানি করে থাকেন। তবে গত বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ৩৪ ট্রাক পেঁয়াজ আমদানি হয়েছে।

হিলি স্থলবন্দরের পাইকারি এক পেঁয়াজ ব্যবসায়ী জানান, শনিবার (৩ সেপ্টেম্বর) ভারত থেকে আমদানি করা পেঁয়াজ পাইকারি বিক্রি হচ্ছে প্রকারভেদে ১৫ থেকে ১৮ টাকা কেজি দরে। তিনদিন আগে এই পেঁয়াজ বিক্রি হয়েছিল ১৯ থেকে ২৪ টাকা কেজি দরে।

হিলি বাজারের খুচরা এক পেঁয়াজ ব্যবসায়ী বলেন, আমরা আমদানিকারকদের কাছ থেকে পাইকারি ১৫ থেকে ১৮ টাকা কেজি দরে কিনে খুচরা প্রকারভেদে ১৭ থেকে ২০ টাকা কেজি বিক্রি করছি।

আরও পড়ুন: এবার যুদ্ধবিমান থেকে গোলা ছুড়ল মিয়ানমার

হিলি আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি জানান, হিলি বন্দর দিয়ে আগের চেয়ে পেঁয়াজ আমদানি বেড়েছে। আমদানিকারকরা প্রতিদিনই হিলি বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি করছেন। বেশি আমদানি হলে পেঁয়াজের দাম আরও কমবে বলে আশা করছি।

পানামা হিলি পোর্টের জনসংযোগ এক কর্মকর্তা জানান, কয়েকদিন আগেও হিলি স্থলবন্দর দিয়ে প্রতিদিন ১০ থেকে ১৫ ট্রাক ভারতীয় পেঁয়াজ আমদানি হতো। গত বৃহস্পতিবার ৩৪ ট্রাকে প্রায় ৬৮০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। পানামা পোর্ট কর্তৃপক্ষ আমদানিকারক-রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্টসহ বন্দর সংশ্লিষ্টদের সার্বিক সহযোগিতা করে যাচ্ছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা