কলম্বিয়ায় হামলায় ৮ পুলিশ কর্মকর্তা নিহত
আন্তর্জাতিক

কলম্বিয়ায় হামলা, ৮ পুলিশ কর্মকর্তা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ল্যাটিন আমেরিকার দেশ কলম্বিয়ার পশ্চিমের সান লুইস অঞ্চলে ভয়াবহ বিস্ফোরক হামলায় ৮ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

আরও পড়ুন : ফাইনাল খেলা হবে

শুক্রবার (২ সেপ্টেম্বর) স্থানীয় সময় দেশটির পশ্চিমের সান লুইস অঞ্চলে ভয়াবহ এ হামলার ঘটনার ঘটে।

কলম্বিয়ান প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো এক টুইট বার্তায় এ ধরনের হামলার তীব্র নিন্দা জানিয়ে নিহত পুলিশ কর্মকর্তাদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

আরও পড়ুন : জার্মানিতে গ্যাস সরবরাহ বন্ধ

পেট্রোর দায়িত্ব গ্রহণের পর দেশটিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর এটি বড় হামলা বলে দাবি করেছেন তিনি।

চলতি বছরের আগস্টের শুরুতে কলম্বিয়ার প্রথম বামপন্থি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন গুস্তাভো পেট্রো।

আরও পড়ুন : বেড়েছে পেঁয়াজ আমদানি

সামাজিক-অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে নিজের শক্ত অবস্থানের পাশাপাশি রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা ও মাদকবিরোধী ‘ব্যর্থ’ যুদ্ধের অবসানের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।

তবে বামপন্থিদের সরকার গঠনের এক মাস যেতে না যেতেই দেশটিতে এই ভয়াবহ মামলার ঘটনা ঘটলো।

আরও পড়ুন : পুতিনের প্রতি ৮১.১ শতাংশ আস্থা

পেট্রো টুইটারে বলেছেন, এসব হামলা দেশে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে স্পষ্ট অন্তর্ঘাত। আমি কর্তৃপক্ষকে এ ঘটনা তদন্তের জন্য সরেজমিনে তৎপর হওয়ার নির্দেশ দিয়েছি।

স্থানীয় পুলিশ জানিয়েছে, কর্মকর্তারা যে গাড়িটিতে ভ্রমণ করছিলেন সেখানে বিস্ফোরণ ঘটানো হলে তারা মারা যান। এ হামলার সঙ্গে কারা জড়িত অর্থাৎ হামলাকারীদের নাম উল্লেখ করেননি প্রেসিডেন্ট পেট্রো।

আরও পড়ুন : অস্ত্রসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার

এফএআরসি বিদ্রোহীদের তথাকথিত ভিন্ন মতাদর্শীরা এ অঞ্চলে সক্রিয় রয়েছে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ।

সম্প্রতি ভেনেজুয়েলায় সীমান্তের ওপারে লড়াইয়ে বেশ কয়েকজন প্রভাবশালী ভিন্ন মতাবলম্বী কমান্ডার নিহত হয়েছেন। যারা তাদের পূর্বসূরিদের শান্তি চুক্তি প্রত্যাখ্যান করে।

আরও পড়ুন : ৫ম বৃহত্তম অর্থনীতি এখন ভারতের

প্রসঙ্গত, ১৯৮৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত কলম্বিয়ার সরকার, বামপন্থি গেরিলা, ডানপন্থি আধাসামরিক বাহিনী এবং মাদক চোরাচালানকারী চক্রের মধ্যে সংঘাতে অন্তত সাড়ে চার লাখ লোকের প্রাণহানি হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিল জি-৭

সরবরাহ সংকটের কারণে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়ে...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা