ছবি: সংগৃহিত
আন্তর্জাতিক

ভূমিকম্পে কলম্বিয়ায় মৃতের সংখ্যা ২৫০ ছাড়াল 

আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৫০ ছাড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকা থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সরকারি সূত্রের বরাত দিয়ে জানা গেছে, বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপ থেকে অন্তত ২৫০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে স্থানীয় সময় মঙ্গলবার সকাল পর্যন্ত উদ্ধার হওয়া মরদেহের সংখ্যা ২৫৪ বলে জানিয়েছে আরেকটি সূত্র। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে পশ্চিমাঞ্চলীয় পার্বত্য শহর পেরেইরায়। সেখানে ১০১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এরপর সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে দেশটির অন্যতম বড় শহর কালিতে।

ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, সোমবার কলম্বিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল রাজধানী বোগোটা থেকে প্রায় ৪০০ কিলোমিটার পশ্চিমে চোকো প্রদেশের সান হোসে দেল পালমার এলাকায়। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০৭ কিলোমিটার গভীরে। এর কয়েক ঘণ্টার মধ্যে অন্তত ২১টি আফটারশক অনুভূত হয়।

ভূমিকম্পের পর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে। সরকারি দুর্যোগ মোকাবিলা বাহিনী ও ফায়ার সার্ভিসের পাশাপাশি ন্যাশনাল কফি ফেডারেশনের স্বেচ্ছাসেবকেরাও উদ্ধারকাজে অংশ নিচ্ছেন।

পেরেইরায় ভূমিকম্পের সময় স্বামী ও ১০ মাস বয়সী শিশুকে নিয়ে একটি গেস্ট হাউসে ছিলেন রোসা গঞ্জালেস। রয়টার্সকে তিনি জানান, ভূমিকম্প শুরু হওয়ার পরপরই তারা ভবনটি থেকে বের হয়ে আসেন। বের হওয়ার কিছুক্ষণের মধ্যেই গেস্ট হাউসটি ধসে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনফ্লুয়েন্সার জোসে গাল্লেগোও ভূমিকম্পের সময় পেরেইরায় ছিলেন। তিনি জানান, লাইভ ভিডিও করতে গিয়ে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হেঁটে যাওয়ার সময় তিনি বহু আহত মানুষকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেছেন। অনেকে ব্যথা ও আতঙ্কে চিৎকার করছিলেন এবং স্বজনদের খুঁজছিলেন।

ভূমিকম্পে ঘরবাড়ি ধসে পড়ায় হাজার হাজার মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছেন। অনেকেই খোলা আকাশের নিচে দিন-রাত কাটাচ্ছেন। কালিতে ধ্বংসস্তূপের মধ্যে নিজেদের মূল্যবান জিনিসপত্র খুঁজতে দেখা গেছে বাস্তুহারা মানুষদের। অনেকে সড়কের ওপর রান্না করে রাত কাটাচ্ছেন।

কালির স্বাস্থ্য সচিব গেরমান এস্কোবার জানিয়েছেন, ভূমিকম্পের পর শহরের প্রধান মর্গ মরদেহে পূর্ণ হয়ে গেছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা