ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হামাস-ইসরায়েল যুদ্ধে নিহত ৩৮০০

আন্তর্জাতিক ডেস্ক: গত ৭ অক্টোবর থেকে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের চলমান যুদ্ধে নিহতের সংখ্যা ৩৮০০ জন ছাড়িয়েছে।

আরও পড়ুন: ঢাকায় আসছেন মার্কিন উপসহকারী মন্ত্রী

কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা রোববার (১৫ অক্টোবর) জানিয়েছে, হামাসের হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১৪০০ ছাড়িয়েছে এবং দখলদার ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন ২৪৫০ ফিলিস্তিনি।

গতকাল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দফতর ইসরায়েলিদের হতাহতের নতুন এ সংখ্যা ঘোষণা করে।

আরও পড়ুন: আল জাজিরা বন্ধ করতে চাইছে ইসরায়েল

দেশটির প্রধানমন্ত্রীর দফতরের মুখপাত্র তাল হেনরিখ জানান, হামাসের হামলায় ১৪০০ জনের বেশি ইসরায়েলি নিহত হয়েছেন এবং ১২০ জনেরও বেশি ইসরায়েলিকে জিম্মি করা হয়েছে।

গতকাল পর্যন্ত ইসরায়েলের পক্ষ থেকে ১৩০০ জন ইসরায়েলির মৃত্যুর খবর জানানো হয়েছিল। এর একদিন পর জানানো হলো, নিহতের সংখ্যা আরও ১০০ জনেরও বেশি বেড়েছে।

আরও পড়ুন: একদিনেই ৪০০ ফিলিস্তিনিকে হত্যা

এ দিন এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলের বিমান হামলা ও গোলা বর্ষণে ২৪৫০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা ৯২০০ জনে পৌঁছেছে।

এদিকে ইসরায়েলিদের উপর হামাসের হামলা প্রায় বন্ধ হয়ে গেলেও ইসরায়েলি বিমান ও সেনাবাহিনী গাজায় এখনো তাদের হামলা অব্যাহত রেখেছে। এতে গাজায় মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে।

আরও পড়ুন: ফিলিস্তিনের পক্ষে ব্যাপক বিক্ষোভ

এর আগে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, শুধুমাত্র শনিবারই (১৪ অক্টোবর) ইসরায়েলের হামলায় ৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হন। সূত্র: আল জাজিরা

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত...

নির্বাচন ব্যবস্থায় সম্পৃক্ত থাকতে চায় ইইউ

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আগামীতেও সম্পৃক্ত থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন।...

টানা বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

টানা কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে...

দুই বাংলার দুই নতুন সরকার কি নজর দেবেন মৈত্রী-বন্ধন এবং উত্তরের মিতালী এক্সপ্রেসে? 

১৯৪৭ সালে দেশভাগ হওয়ার আগে এপার এবং ওপার বাংলার যোগাযোগ মাধ্যম হিসেবে খোলা ছি...

মিশরে মঞ্চ মাতাতে আসছেন শাকিরা

আগামী ২৮ নভেম্বর বিনোদন সংস্থা ‘ভেঞ্চার লাইফস্টাইল’-এর আয়োজনে মিশ...

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা গুলিবিদ্ধ, গ্রেপ্তার ১

রাজধানীতে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজু (৪০)...

রাজধানীতে ডিএমপির অভিযানে চার শতাধিক গ্রেপ্তার 

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৩২ জনকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা