ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

ভূমিকম্পে কাঁপলো দিল্লি

আন্তর্জাতিক ডেস্ক : দিল্লিসহ উত্তর ভারতে বহু এলাকা ৩.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে।

আরও পড়ুন: ঢাকায় ১ মিনিট শব্দহীন কর্মসূচি পালন

রোববার (১৫ অক্টোবর) বিকেল ৪ টা ৮ মিনিটে উত্তর ভারতের একাংশে ভূকম্পন অনুভূত হয়।

স্থানীয়রা জানান, ভূমিকম্পের প্রভাবে তারা শক্তিশালী কম্পন অনুভব করেছেন। ভূমিকম্পটি কতটা শক্তিশালী ছিল এবং এটির প্রভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না সেটি এখন নিরূপণ করা হচ্ছে।

ভারতের ভূকম্পবিদ্যা কেন্দ্র বলেন, রোববার বিকেলে ৩.১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। যার উৎপত্তি ছিল হরিয়ানার ফরিদাবাদ থেকে ৯ কিলোমিটার দূরে। ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।

আরও পড়ুন: জাপানে শক্তিশালী ভূমিকম্প

গত ৩ অক্টোবর ভূমিকম্পে কেঁপেছিল দিল্লি। ১২ দিন পর আবারও সেখানে ভূমিকম্প সংঘটিত হলো। আফগানিস্তানে রোববার ৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে কয়েক দিন আগে ২ টি বড় কম্পনের পর ফের নতুন করে ভূমিকম্প আঘাত হেনেছে।

এ ছাড়াও গত সপ্তাহের শনিবার স্থানীয় সময় বেলা ১১টায় দেশটির পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে ৬.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পর ৫ টি বড় ধরনের আফটারশক হয়। এতে ১২টি গ্রাম সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। দেশটির তালেবান প্রশাসন জানান, ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৪৫ জনে পৌঁছেছে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা