ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চলতি সপ্তাহে চীন সফরে যাচ্ছেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক: চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক করতে চলতি সপ্তাহে দেশটিতে সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এ সফরের লক্ষ্য হলো, বেইজিংয়ের সাথে মস্কোর সম্পর্ক আরও শক্তিশালী করা।

আরও পড়ুন: গাজায় যুদ্ধবিরতি চেয়ে রাশিয়ার প্রস্তাব

আগামী ১৭ ও ১৮ অক্টোবর বেইজিংয়ে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ফোরাম অনুষ্ঠিত হবে। এতে যোগ দেবেন পুতিন।

চলতি বছরের ১৭ মার্চ পুতিনের বিরুদ্ধে জোরপূর্বক ইউক্রেনীয় শিশুদের রাশিয়ায় নিয়ে যাওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা জারি করে। ঐ পরোয়ানার পর প্রথমবারের মতো তিন সাবেক সোভিয়েত ইউনিয়নের বাইরের কোনো দেশে যাচ্ছেন।

আরও পড়ুন: ভূমিকম্পে কাঁপলো দিল্লি

এর আগে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণ সামরিক অভিযান চালানোর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট। তার কয়েক দিন আগে বেইজিংয়ে গিয়েছিলেন তিনি। সে সময় নিজেদের মধ্যে সীমাহীন বন্ধুত্বের ঘোষণা দেয় চীন ও রাশিয়া।

এদিকে চীনকে নিজেদের প্রধান প্রতিদ্বন্দ্বি ও রাশিয়াকে সবচেয়ে বড় হুমকি হিসেবে ঘোষণা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এ শতকটি গণতান্ত্রিক ও স্বৈরতান্ত্রিকদের মধ্যকার দ্বন্দ্বের শতক হিসেবে বিবেচিত হবে।

আরও পড়ুন: আল জাজিরা বন্ধ করতে চাইছে ইসরায়েল

ইউক্রেনে হামলার পর পশ্চিমা দেশগুলোর সাথে রাশিয়ার সম্পর্ক খারাপ হয়ে যায়। দেশটির উপর অসংখ্য নিষেধাজ্ঞা আরোপ করে তারা। এ সময় রাশিয়ার সাথে উষ্ণ সম্পর্ক বজায় রাখে চীন। রাশিয়া-ইউক্রেনের মধ্যে দেড় বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ চললেও এখন পর্যন্ত এর নিন্দা জানায়নি বেইজিং। সূত্র: রয়টার্স

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা