ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা চালিয়েছে। একই সঙ্গে সৌদি আরবে আরও হামলার হুমকিও দিয়েছে গোষ্ঠীটি। এমন পরিস্থিতিতে তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে জরুরি বৈঠক করেছেন সৌদি আরবের সেনাপ্রধান।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রিয়াদে সৌদি সেনাপ্রধান জেনারেল ফায়াদ বিন হামাদ বিন রুয়ালির সঙ্গে তুরস্কের সেনাপ্রধান জেনারেল সেলকুক বায়রাক্তারগলু এবং পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ডমার্শাল আসিম মুনিরের এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আঞ্চলিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে তিন দেশের সেনাপ্রধানের এ বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম ‘পাকিস্তান অবজারভার’-এর প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং সৌদি আরবে হুথিদের সাম্প্রতিক হামলা নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। পাশাপাশি সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় পারস্পরিক সহযোগিতার বিষয়েও আলোচনা হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সান নিউজ/ রাব্বি