ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

নিজস্ব প্রতিবেদক

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি রোডম্যাপ তুলে ধরেছে ইরান। প্রস্তাবটিতে হরমুজ প্রণালি ও ইরানের বন্দরগুলো থেকে অবরোধ প্রত্যাহার এবং মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধবিরতির মতো বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ২২ সেপ্টেম্বর মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যায় ইরানের প্রতিনিধি দল। অধিবেশনের প্রথম দিনের কার্যক্রমের বিরতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। এএফপির প্রতিবেদনে সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, বৈঠকে কাতার, পাকিস্তান ও মিসরের কর্মকর্তারা মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেন।

ইরানের নতুন প্রস্তাব অনুযায়ী, যুদ্ধবিরতির মেয়াদ হবে ৬০ দিন। এ সময় হরমুজ প্রণালিতে ইরানের অবরোধ এবং ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার করা হবে। পাশাপাশি যুদ্ধবিরতি কার্যকর থাকা অবস্থায় একে অপরকে লক্ষ্য করে হামলা থেকে বিরত থাকবে ওয়াশিংটন ও তেহরান।

প্রস্তাবে প্রতিবেশী আরব দেশগুলোতে হামলা বন্ধের বিষয়টিও রাখা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র ইরানের এই নতুন রোডম্যাপে সম্মত হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তেহরান যুদ্ধাবসানে পর্যাপ্ত সদিচ্ছা দেখানোর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত ইরানের বন্দরগুলোর ওপর থেকে অবরোধ প্রত্যাহার করবে না ওয়াশিংটন।

একটি সূত্রের ভাষ্য অনুযায়ী, ইরানের নতুন রোডম্যাপটি ভবিষ্যতে অর্থবহ আলোচনার পথ তৈরি এবং সংঘাতের অবসানের লক্ষ্যে তৈরি একটি বিস্তারিত কর্মপরিকল্পনা। এর মাধ্যমে ওয়াশিংটন ও তেহরানের বিদ্যমান মতপার্থক্য নিরসনে একটি সামগ্রিক সমাধানে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে।

সূত্রটি আরও জানায়, আগের দফার আলোচনায় যেসব বিষয়ে অগ্রগতি হয়েছিল, নতুন রোডম্যাপে সেগুলো সংক্ষেপে তুলে ধরা হয়েছে। পাশাপাশি দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলাদাভাবে চিহ্নিত করা হয়েছে।

সূত্রের তথ্য অনুযায়ী, মঙ্গলবারের আলোচনা শুরু হয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের বৈঠকের মধ্য দিয়ে।

এরপর উভয় পক্ষের বিশেষজ্ঞ ও কূটনীতিকদের অংশগ্রহণে আরও একটি বৈঠক হয়। স্টিভ উইটকফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, মধ্যস্থতাকারীদের মাধ্যমে তিনি ইরানি প্রতিনিধি দলের সঙ্গে দীর্ঘ সময় আলোচনা করেছেন। মধ্যস্থতাকারীরা দিনভর উভয় পক্ষের মধ্যে যোগাযোগ রক্ষায় কাজ করেন।

উইটকফ বলেন, আলোচনার একটি পর্ব সফলভাবে শেষ হয়েছে এবং এটি ফলপ্রসূ ও আশাব্যঞ্জক হবে বলে তারা আশা করছেন। মধ্যস্থতাকারীরা তাদের কার্যক্রম অব্যাহত রাখবেন বলেও জানান তিনি।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে...

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

যুক্তরাষ্ট্রে জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা