আন্তর্জাতিক

ট্রাসের মন্ত্রিসভায় অশ্বেতাঙ্গ আধিপত্য

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যে দায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই মন্ত্রিসভায় বড় রদবদল এনেছেন প্রধানমন্ত্রী লিজ ট্রাস। নতুন মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন ট্রাসঘনিষ্ঠ অনেকে। আবার দেশটির প্রভাবশালী অনেক নেতাই বাদ পড়েছেন মন্ত্রীর তালিকা থেকে।

আরও পড়ুন: কলেজ কক্ষে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

মন্ত্রিসভায় নতুন অর্থমন্ত্রী হিসেবে কোয়াসি কোয়ার্টেংকে নিয়োগ দিয়েছেন ট্রাস। এছাড়া পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন জেমস ক্লিভারলি। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে সুয়েলা ব্রাভারম্যানকে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মিশেল ডোনেলান। যুক্তরাজ্যের নতুন উপপ্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন ট্রাসের কাছের বন্ধু থেরেসে কফে।

এর ফলে কোয়ার্টেং হচ্ছেন দেশটির ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ অর্থমন্ত্রী। ১৯৬০-এর দশকে ঘানা থেকে যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছিলেন তার বাবা-মা। আর পররাষ্ট্রমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ এই পদে জেমস ক্লেভারলিকে নিয়োগ দিয়েছেন লিজ ট্রাস। তার মায়ের জন্ম সিয়েরা লিওনে এবং বাবা শ্বেতাঙ্গ।

আরও পড়ুন: নকল কীটনাশক বিক্রেতার কারাদণ্ড

এছাড়া যুক্তরাজ্যের দ্বিতীয় জাতিগত সংখ্যালঘু স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রীতি প্যাটেলের স্থলাভিষিক্ত হয়েছেন সুয়েলা ব্র্যাভারম্যান। তার বাবা-মা প্রায় ছয় দশক আগে কেনিয়া ও মরিশাস থেকে যুক্তরাজ্যে বসত গড়েছিলেন। এখন থেকে পুলিশ ও অভিবাসন সংক্রান্ত দায়িত্ব সামলাবেন ব্র্যাভারম্যান। আর আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রী হিসেবে নাইজেরীয় বংশোদ্ভূত কেমি ব্যাডেনোচ নিয়োগ দিয়েছেন ট্রাস।

সাবেক আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক মন্ত্রী পেনি মরডান্টকে যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের নেতার দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক মন্ত্রী হয়েছেন কেমি ব্যাডেনচ। কর্ম ও পেনশন–বিষয়ক মন্ত্রী হয়েছেন ক্লো স্মিথ। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন কিট মাল্টহাউস।

আরও পড়ুন: মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা

ট্রাসের মন্ত্রিসভায় উপ-প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন তার দীর্ঘদিনের বন্ধু থেরেসি কফি। ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বও সামলাবেন তিনি। এছাড়া শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন কিট মল্টহাউস, প্রতিরক্ষামন্ত্রী হয়েছেন বেন ওয়ালেস।

আন্তঃসরকারি সম্পর্ক ও সমতা বিষয়ক মন্ত্রী হয়েছেন নাদিম জাহাউই। ৫৫ বছর বয়সী এ নেতার জন্ম হয়েছিল ইরাকে। আর পরিবেশ মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন রনিল জয়াবর্ধনে। তার বাবা শ্রীলঙ্কান এবং মা ভারতীয়। এছাড়া যুক্তরাজ্যের নতুন ব্যবসা, জ্বালানি ও শিল্প কৌশল মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন জ্যাকব রিস-মগ, সংস্কৃতিমন্ত্রী হয়েছেন মিশেল ডনেলান এবং লেভেলিং আপ মন্ত্রী সাইমন ক্লার্ক।

আরও পড়ুন: বাংলাদেশ-ভারত ৭ সমঝোতা স্মারক সই

কর্ম ও পেনশন মন্ত্রী হয়েছেন ক্লোয়ে স্মিথ, পরিবহন মন্ত্রী অ্যান-মারি ট্রেভেলিয়ান, বিচার মন্ত্রী ব্র্যান্ডন লুইস, উত্তর আয়ারল্যান্ড বিষয়ক মন্ত্রী ক্রিস হিটন-হ্যারিস, স্কটল্যান্ড বিষয়খ মন্ত্রী অ্যালিস্টার জ্যাক, ওয়েলস বিষয়খ মন্ত্রী স্যার রবার্ট বাকল্যান্ড।

সিওপি প্রেসিডেন্ট হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত অলোক শর্মা। এছাড়া হাউজ অব কমনসের নেতা হয়েছেন পেনি মর্ডান্ট এবং লর্ডদের নেতা হয়েছেন লর্ড ট্রু। এছাড়া টোরি চেয়ারম্যান ও দপ্তরবিহীন মন্ত্রী হয়েছেন জেক বেরি। প্রথম কনজারভেটিভ নারী চিফ হুইপ হয়েছেন ওয়েন্ডি মর্টন৷ এছাড়া সশস্ত্র বাহিনী মন্ত্রী হয়েছেন জেমস হেপ্পি, জলবায়ু মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন গ্রাহাম স্টুয়ার্ট এবং এডওয়ার্ড আরগার হয়েছেন নতুন পেমাস্টার জেনারেল।

আরও পড়ুন: পরিত্যক্ত বর্জ্যে উৎপাদিত পণ্য যাচ্ছে বিদেশে

অন্যদিকে, সদ্যঘোষিত মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের মন্ত্রিসভার অনেকে। তাদের একজন সাবেক বিচারবিষয়ক মন্ত্রী ডোমিনিক রাব। নতুন মন্ত্রীদের তালিকায় নেই সাবেক পরিবহনমন্ত্রী গ্রান্ট শ্যাপস ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী স্টিভ বার্কলে।

প্রসঙ্গত, গত সোমবার (৫ সেপ্টেম্বর) সাবেক অর্থমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাককে হারিয়ে দলের নেতা হন ট্রাস। ট্রাসের পক্ষে ৮১ হাজার ৩২৬ জন আর সুনাকের পক্ষে ৬০ হাজার ৩৯৯ টরি সদস্য ভোট দেন। এর মাধ্যমে ট্রাসের প্রধানমন্ত্রী হওয়ার পথ পরিষ্কার হয়ে যায়। ওই দিনই তিনি রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাতে সরকার গঠনের আমন্ত্রণ পান।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

ঢাকায় সাফ ফুটবলে যুক্ত হচ্ছে ভিএআর প্রযুক্তি

দক্ষিণ এশীয় ফুটবলের সর্ববৃহৎ আসরে রেফারিং নিয়ে অতীতে বিভিন্ন দলের কোচ ও খেলো...

দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া ও শ্রাবন্তীকে এক ফ্রেমে বাঁধছেন অর্জুন দত্ত

সিনেমা প্রেমীদের জন্য এক অভূতপূর্ব ও রোমাঞ্চকর চমক নিয়ে হাজির হতে চলেছেন দুই...

মার্কিন রাজনীতিতে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী নাবিলা

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে অভিবাসী ইতিহাস, ধর্মীয় ভিন্নতা এবং তরুণ প্র...

তামিলনাড়ুর মেগা লাইব্রেরি কেলেঙ্কারিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের

দক্ষিণ ভারতের সংস্কৃতি ও রাজনীতির প্রাণকেন্দ্র তামিলনাড়ুতে আধুনিক প্রযুক্তির...

রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা