নিখোঁজের ১৬ ঘন্টা পর জেলের মরদেহ উদ্ধার
সারাদেশ

নিখোঁজের ১৬ ঘন্টা পর জেলের মরদেহ উদ্ধার

ফয়সল চৌধুরী, হবিগঞ্জ : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কুদালিয়া নদীতে ফাঁদ দিয়ে মাছ শিকার করতে গিয়ে রাজধন নমসুদ্র (৩৫) নামে এক জেলে নিখোঁজ হওয়ার ১৬ ঘন্টা পর হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন : ভারতীয়দের বড় বিনিয়োগের আহ্বান

সে আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের শঙ্খমহল গ্রামের মৃত. রাজেন্দ্র নমসদ্র পুত্র।

স্থানীয় সুত্রে জানা যায়, রাজধন নমসুদ্র মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় কুদালিয়া নদীতে চাই অর্থাৎ মাছ ধরার ফাঁদ পেতে বাড়ি ফিরছিলেন। এসময় হঠাৎ তিনি নৌকা থেকে নদীতে পড়ে যায়।

এসময় নৌকায় থাকা নজরুল ইসলাম ও পরিমল ভট্রাচার্য্য নদীতে অনেক খোঁজাখোঁজি করে তাকে না পেয়ে স্থানীয় জেলেদেরকে নিয়ে রাতভর খোঁজাখোজি করে তার কোন সন্ধান পাওয়া যায়নি।

আরও পড়ুন : বিশ্বের ভবিষ্যৎ এখন এশিয়ায়

পরদিন অর্থাৎ বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরিদলের প্রধান ফকরুল ইসলামের নেতৃত্বে ডুবুরিদল কুদালিয়া নদীতে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে তার মরদেহ উদ্ধার করেন।

আজমিরীগঞ্জ থানার এসআই আনোয়ার হোসেন বলেন, রাজধন নদী থেকে মাছ শিকারের ফাঁদ পেতে আসার সময় নদীর অপর তীর থেকে নজরুল ইসলাম ও পরিমল ভট্রাচার্য্যকে নদীর অপর প্রান্তে আনার জন্য নৌকাতে তোলে।

আরও পড়ুন : ফের বাড়ল এলপিজির দাম

এসময় তিনি হঠাৎ করেই রাজধন নৌকা থেকে নদীতে পড়ে তলিয়ে যায়। প্রায় ১৭ ঘন্টা পর হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা