পটুয়াখালীতে ১০ টি খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে
সারাদেশ

পটুয়াখালীতে খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে

নিনা আফরিন,পটুয়াখালী : জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী বলেছেন মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক নদী, খাল সমূহ দখল ও দূষণ মুক্ত করতে সংশ্লিষ্ট দফতর ও প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ নিয়ে কাজ সম্পন্ন করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

আরও পড়ুন : ভারতীয়দের বড় বিনিয়োগের আহ্বান

বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে তিনি পটুয়াখালীর লাউকাঠী,লোহালীয়া, হেতালীয়া নদী ও সুতারখালী খালসহ শহরের বিভিন্ন স্থানে অবৈধ স্থাপনা পরিদর্শন করে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা নদী রক্ষা কমিটির সভাপতি মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে জেলা নদী রক্ষা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন জাতীয় নদী রক্ষা কমিশনের অনুমতি ব্যতিত কোন নদী, খাল ভরাট করা যাবে না, তেমনি দখল ও দূষন করা যাবে না। নদী-খালের প্রবাহ অব্যাহত রাখতে হবে। এ প্রসঙ্গে নদী কমিশনের চেয়ারম্যান বলেন পটুয়াখালী শহরের নবাবপাড়া খাল, পুরাতন হাসপাতাল সংলগ্ন সুতারখালী খাল, মেডিকেল কলেজের পশ্চিম পাশের খাল ও বিসিক শিল্প নগরী সংলগ্ন খালের পানি প্রবাহ উদ্ধার ও রক্ষা করতে জেলা প্রশাসক ও পৌর মেয়রসহ সংশ্লিস্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাগনের প্রতি নির্দেশ দেন নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী।

আরও পড়ুন : সড়ক হবে তিন রঙের

অল্প সময়ের মধ্যে পৌর শহরের মধ্যে দিয়ে প্রবাহিত ১০ টি খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খালের প্রবাহ ফিরিয়ে আনা হবে বলে ঘোষনা দেন তিনি।

তিনি গত ৩ সেপ্টেম্বর হতে ৬ সেপ্টম্বর পর্যন্ত চারদিন পটুয়াখালীতে লাউকাঠী নদী, সুতাখালী খাল ও অন্যান্য খালের দখল এবং দূষন সরেজমিন পরিদর্শন ও কাগজপত্রাদি যাচাই-বাছাই করেন।

আরও পড়ুন : ব্যালটে হবে ভোট

জেলা নদী রক্ষা কমিটির সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম বিপিএম-পিপিএম, জাতীয় নদী রক্ষা কমিশনের পরিবেশবীদ মোঃ এনামুল হক, উপ-পরিচালক ড. খ.ম কবিরুল ইসলাম, পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, প্রেসক্লাব সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স, লাউকাঠী ইউপি চেয়ারম্যান মোঃ ইলিয়াস, ছোট বিঘাই ইউপি চেয়ারম্যান আলতাফ হাওলাদার, মৌকরন ইউপি চেয়ারম্যান কাজী সেলিমসহ বিভিন্ন সরকারী দফতরের প্রতিনিধি ও ব্যক্তিবর্গ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা