সারাদেশ

ভালবাসায় সিক্ত হলেন নুরুল আবছার

এম.এ আজিজ রাসেল, কক্সবাজার : কক্সবাজার বিমানবন্দরে সংবর্ধিত হয়েছেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান কমোডর নুরুল আবছার। রোববার সকালে তিনি হাজারো মানুষের ভালবাসায় সিক্ত হন। এসময় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

আরও পড়ুন: উন্নয়নের গতি অব্যাহত রাখতে চাই

এসময় নবাগত কউক চেয়ারম্যান কমোডর নুরুল আবছার বলেন, 'কক্সবাজারকে ভবিষ্যতে আইকনিক সিটিতে রূপান্তরের জন্য আমি কাজ করবো। প্রধানমন্ত্রীর উন্নয়নের অগ্রযাত্রায় আমরাও অংশীদার হবো। সুন্দর কক্সবাজার উপহার দেয়ার জন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।'

তিনি বলেন, 'অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিষয়টি আমাদের নজর দিতে হবে। কক্সবাজারের উন্নয়নের সবার সম্মিলিত উদ্যোগ ও পরামর্শ দরকার।'

এর আগে সকাল ১০টা থেকে কউক চেয়ারম্যান আসার খবরে শত শত নোহা, মাইক্রো, পাজেরো ও মোটরসাইকেল নিয়ে কক্সবাজার বিমানবন্দরে ছুটে আসে হাজারো মানুষ। একপর্যায়ে জনস্রোতে রূপ নেয় কক্সবাজার বিমানবন্দর। পরে গাড়ি বহর নিয়ে তাঁকে কউক ভবনে পৌঁছে দেন হাজার হাজার জনতা।

আরও পড়ুন: বন্যায় বিপর্যস্ত পাকিস্তান, নিহত ১৩শ

এসময় উপস্থিত ছিলেন কউকের সচিব আবু জাফর মোঃ রাশেদ, প্রকল্প পরিচালক লে. কর্ণেল খিজির আহমদ, কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল, জেলা মহিলা আওয়ামী লীগের হামিদা তাহের, জেলা পরিষদের সদস্য আশরাফ জাহান কাজল, প্যানেল মেয়র শাহেনা আক্তার পাখি, হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস, রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ওসমান গণি ও সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এম.এ আজিজ রাসেল।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা