সারাদেশ

জামালপুরে যুবতীর গলাকাটা লাশ উদ্ধার

জামালপুর প্রতিনিধি: জামালপুরে একটি বাঁশঝাড় থেকে কাজলি আক্তার নামে এক যুবতীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (০৪ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের কুমারিয়া এলাকার একটি বাঁশঝাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত কাজলি আক্তার একই ইউনিয়নের বাদামবাড়ী গ্রামের কামাল হোসেনের (৫৭) মেয়ে।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, গতকাল শনিবার সন্ধ্যায় কাজলি আক্তার(৩৫) ও তার মা জোসনা বেগম (৫৫) বাড়ী থেকে বের হয়ে আর ফিরেনি। আজ রবিবার সকালে সদর উপজেলার রানাগাছা কুমারিয়া এলাকায় একটি বাঁশঝাড়ে কাজলির গলাকাটা লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

শনিবার রাতের কোন এক সময় ওই যুবতীকে হত্যা করে দুর্বৃত্তরা লাশ ফেলে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। নিহত কাজলি আক্তারের মা জোসনা বেগম এই ঘটনার পর থেকে এখনো নিখোঁজ রয়েছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহ্ নেওয়াজ জানান, ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্ত শেষে হত্যাকান্ডের প্রকৃত কারণ জানা যাবে। কাজলি আক্তারের মা জোসনা বেগমের নিখোঁজের বিষয়টি নিশ্চিত হতে জোসনার স্বামী কামাল হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকান্ডের ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা