সারাদেশ

নিখোঁজের ২৪ ঘন্টা পরেও মেলেনি কিশোরের খোঁজ

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগর নদীতে মাছ ধরার সময় নিখোঁজ হয় সুজন সিংহ (১৫) নামে এক কিশোর। নিখোঁজে ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও কোন খোঁজ পাওয়া যায়নি তার।

রোববার (০৪ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩ টার দিকে বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শফিউল্লাহ বসুনিয়া এ তথ্য নিশ্চিত করেন।

নিখোঁজ সুজন সিংহ উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই বগুলা বাড়ি গ্রামের দ্বিজেন্দ্রনাথ সিংহর ছেলে।

শনিবার (০৩ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার নাগর নদীতে জাল দিয়ে মাছ ধরার সময় নিখোঁজ হয় সুজন।

স্টেশন অফিসার শফিউল্লাহ বসুনিয়া স্থানীয়দের বরাতে বলেন, 'গতকাল শনিবার সকাল ১১ টার দিকে মাছ ধরতে গিয়ে নদীতে ওই কিশোর নিখোঁজ হয়। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে আমাদের টিম অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। পরে রোববার সকালে রংপুর থেকে ডুবুরি দল এসে নদীর পানিতে দুপুর পর্যন্ত খুঁজলেও তাকে পায়নি।,

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. ফরহাদ হোসেন জানান, পানিতে নিখোঁজের ২৪ ঘন্টা পার হলে দেহ পানিতে ডুবে থাকার কথা নয়। সকাল ৭টা থেকে দুপুর সাড়ে ১২ পর্যন্ত নিখোঁজের স্থান থেকে দুই কিলোমিটার দূর পর্যন্ত খুঁজেও ডুবুরি দল ওই কিশোরকে পায়নি।

পরে তার পরিবারের সদস্য, স্থানীয় চেয়ারম্যান ও পুলিশের সাথে আলোচনা করে উদ্ধার অভিযানের কাজ সমাপ্ত করা হয়। এছাড়াও স্থানীয় ইউপি চেয়ারম্যান, পুলিশ ও বিজিবি সদস্যদের বলা হয়েছে নিখোঁজ হওয়া ওই কিশোরের মরদেহ কোথায় ভাসতে দেখলে সাথে সাথে জানানোর জন্য। এছাড়াও দিনাজপুরে করতোয়া নদীতে একজন নিখোঁজ হওয়ায় ডুবুরি দলকে সেখানে যেতে হয়।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ওই কিশোরকে কোনোভাবে উদ্ধার করা সম্ভব হয়নি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা