সারাদেশ

১২০০ লিটার চোরাই তেল উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ১২০০ লিটার ডিজেল ও পামওয়েল তেল উদ্ধার করেছে কোস্টগার্ড।

আরও পড়ুন : পুলিশ পরিচয়ে ছিনতাই-শ্লীলতাহানি

রোববার (৪ সেপ্টেম্বর) ভোর ৬ টার দিকে উপজেলার নলচিরা ঘাট এলাকা থেকে এসব তেল জব্দ করা হয়।কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কে এম শফিউল কিঞ্জলকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, রোববার ভোর ৬টার দিকে চোরাই ডিজেল ও পামওয়েল পাচারের গোপন সংবাদে কোস্টগার্ড দক্ষিণ জোনের বিসিজি স্টেশন হাতিয়ার একটি দল অভিযান চালায়। অভিযানের বিষয়টি আচ করতে পেরে চোরাই ৮০০ লিটার ডিজেল ও ৪০০ লিটার পামওয়েল রেখে পালিয়ে যায় তেল চোরাই চক্রটি।জব্দকৃত তেল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চট্টগ্রামে ছুরিকাঘাতে কিশোর খুন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের খুলশীতে ছুরিকাঘাতে হৃদয় (১৬) নামে এক কিশোর নিহতের ঘটনায় কামরুল না...

চট্টগ্রামে ভারী বৃষ্টির আভাস

আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী, কোথাও কোথাও অতি ভারী বৃষ্ট...

মিরপুরে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা, ভাঙ...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা