সারাদেশ

বিয়ের বাড়িতে মারামারি, বরসহ আটক ৫

মো. ফরহাদ হোসাইন, নীলফামারী: নীলফামারীর ডোমার উপজেলায় বিয়ের অনুষ্ঠানে বরের সাথে বসার জায়গার ২০ টাকা বকশিস নিয়ে কনে-বর পক্ষের হট্টগোল ও মারামারি হয়েছে। এতে বরসহ পাঁচ বরযাত্রীকে পুলিশে দিয়েছে কনে পক্ষ।

আরও পড়ুন: ফেসবুক লাইভে প্রবাসীর আত্মহত্যা

সোমবার (২২ আগস্ট) বিকালে তাদের আদালতে পাঠানো হয়। এর আগে রোববার (২১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১০টায় উপজেলার হরিণচড়া ইউনিয়নের জামাতপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

জানা গেছে, হরিণচড়া ইউনিয়নের জামাতপাড়া এলাকার আজিজুল ইসলামের মেয়ে লিমা আক্তারকে বিয়ে করতে আসে পার্শ্ববর্তী জলঢাকা উপজেলার ধর্মপাল তহশিলদার পাড়া এলাকার মৃত মজির উদ্দিনের ছেলে রবিউল ইসলাম।

আরও পড়ুন: বর পছন্দ না হওয়ায় নববধূর আত্মহত্যা

বিয়ের অনুষ্ঠানে বরের সাথে বসার জায়গাতে বকশিস ২০ টাকা দেওয়া নেওয়াকে কেন্দ্র করে গন্ডগোল বাঁধে দুই পক্ষের। এতে কনে পক্ষ বরসহ পাঁচজনকে আটক করে সোমবার ভোর পাঁচটার দিকে পুলিশে খবর দিলে, পুলিশ তাদের ডোমার থানায় নিয়ে আসে এবং ওইদিন বিকাল পাঁচটার দিকে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন, জলঢাকা উপজেলার ধর্মপাল তহশিলদার পাড়া এলাকার মৃত মজির উদ্দিনের ছেলে বর রবিউল ইসলাম (২৫), তার চাচা মনছুর আলী (৫৫), মনছুর আলীর দুই ছেলে মঞ্জুরুল ইসলাম (২৩) ও আলীমুল ইসলাম (২০) এবং রবিউলের নিকট আত্মীয় পার্শ্ববর্তী দেবীগঞ্জ উপজেলার সোনাহার নুল্লা পাড়া এলাকার মৃত জহুর আলীর ছেলে আল আমীন (২৮)।

আরও পড়ুন: ফেসবুক লাইভে প্রবাসীর আত্মহত্যা

হরিণচড়া ইউপি চেয়ারম্যান রাসেল রানা জানান, রোববার রাত সাড়ে ১০টার দিকে বরকে মালা পড়িয়ে বরণ করে নেয় কনে পক্ষ। এ সময় স্টেজে বরের সাথে বসার জায়গায় বসতে বকশিস দাবি করে কনে পক্ষের লোক। বর পক্ষ ২০ টাকা বকশিস দেয়। এতো কম টাকা বকশিস দেওয়ায় কনে পক্ষ নিতে অপারগতা প্রকাশ করে। বর পক্ষের লোকজন বকশিসের পরিমান বাড়াতে না চাইলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে গন্ডগোল শুরু হয়। এবং মারামারিতে রুপ নেয়। দুই পক্ষকে নিয়ে সমঝোতার চেষ্টা করেও সমাধান করা সম্ভব না হলে সোমবার ভোর পাঁচটার দিকে পুলিশ এসে বরসহ পাঁচ বরযাত্রীকে থানায় নিয়ে যায়।

কনের বাবা আজিজুল ইসলাম অভিযোগ করে জানান, বর পক্ষের লোকজন বিয়েতে এসে গন্ডোগোল ও মারামারি করেছে। আমাদের বাড়িতে এসে যদি তারা এ রকম আচরণ করে। তাহলে তাদের বাড়িতে আমার মেয়ে গেলে তার সাথে আরো খারাপ ব্যবহার করবে এবং তাকে নির্যাতন করবে বলে আমি মনে করি।

আরও পড়ুন: ছেলের চেয়ে তিন বছরের ছোট মা!

তিনি আরও বলেন, বরযাত্রী আসার আগে বর পক্ষ আমার কাছ থেকে এক লক্ষ টাকা নিয়েছে। বিয়ের আয়োজনে আরো এক লক্ষ টাকা খরচ হয়েছে। আমি গরীব মানুষ। আমার জমানো সব টাকাগুলো শেষ। এখন আমার মেয়েকে নিয়ে কি করবো?

ধর্মপাল ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের জানান বর পক্ষ সমঝোতা করে বিয়ে সম্পূর্ণ করার চেষ্টা করেছে। কিন্তু কনের বাবা রাজি হননি।

এ বিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, বিয়েতে বর ও কনে পক্ষের মধ্যে গন্ডোগোল হলে পাঁচজনকে আটক করা হয়। তাদের সোমবার বিকালে আদালতে পাঠানো হয়।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কুষ্টিয়ায় বিজিবির প্রেস ব্রিফিং

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)...

তাইওয়ান নিয়ে ট্রাম্প-শি ফোনালাপ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপ করেছেন চীনের প্রেসিডেন্ট...

গাইবান্ধায় এক মঞ্চে জনতার মুখোমুখি প্রার্থীরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-২ (সদর) আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদ...

লাঙ্গলে ভোট দিলে ধুবনী কঞ্চিবাড়ীকে উপজেলা করা হবে, জাপা মহাসচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের উন্নয়নে লাঙ্গল মার্কায় ভোট প্রার্থনা করে জ...

শান্তি,সমৃদ্ধির ও চাঁদাবাজ মুক্ত কেশবপুর গড়তে চাইঃ অধ্যাপক মোক্তার আলী

রাজীব চৌধুরী, কেশবপুরঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আস...

তাইওয়ান নিয়ে ট্রাম্প-শি ফোনালাপ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপ করেছেন চীনের প্রেসিডেন্ট...

২০ ফেব্রুয়ারি থেকে অমর একুশে বইমেলা-২০২৬ শুরু

অমর একুশে বইমেলা-২০২৬ শুরু হবে ২০ ফেব্রুয়ারি। বৃহস্পতিবার বিকাল ৩টায় বাংলা এক...

নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন কে?

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘নতুন নির্বাচিত সংসদ সদস্যদের সাবেক স্প...

নিখোঁজ ওয়ালিউল্লাহ-মোকাদ্দাসের সন্ধানের দাবি ইবিতে

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নিখোঁজ দুই শিক্ষার্থী ওয়ালিউল্লাহ ও আল-মোকাদ্দাস...

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কুষ্টিয়ায় বিজিবির প্রেস ব্রিফিং

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা