ছবি: প্রতীকী
সারাদেশ

বর পছন্দ না হওয়ায় নববধূর আত্মহত্যা

শওকত জামান, জামালপুর: বর পছন্দ না হওয়ায় পরিবারের সাথে অভিমান করে ঘরের ধর্ণার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে মিতু (১৮) নামে এক নববধূ। বাবার বাড়ি থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: রিজভীর বক্তব্য সরাসরি আদালত অবমাননা

সোমবার (২২ আগষ্ট) দুপুরের দিকে জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আগ পয়লার ঠেংগে পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিতু আগ পয়লার ঠেংগে পাড়া গ্রামের আমিনুল ইসলামের মেয়ে।

পরিবারিক সূত্রে জানা যায়, প্রায় দেড় মাস আগে পার্শ্ববর্তী হরিপুর গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে কাউসারের সাথে পারিবারিকভাবে বিবাহ হয় মিতুর। বিয়ের পর থেকেই মিতুর বর পছন্দ ছিল না তাই মাঝে মধ্যে পিতা মাতার সাথেও অভিমান করতো। ২২ আগস্ট সোমবার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি যাওয়ার কথা ছিল তার।

আরও পড়ুন: সঙ্কট সৃষ্টির গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো দেলোয়ার হোসেন জানান, মৃত্যুর কারণ পুলিশি তদন্তের পর বিস্তারিত বলা যাবে। ঘটনাস্থল থেকে উদ্ধার করে আজ বিকেলে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা