বখাটেদের হামলায় স্কুলছাত্রীর মা হাসপাতালে
সারাদেশ
উক্ত্যক্তের প্রতিবাদ

বখাটেদের হামলায় স্কুলছাত্রীর মা হাসপাতালে

আমিরুল হক, নীলফামারী : নীলফামারীর সৈয়দপুরে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটেদের হামলার ঘটনায় স্কুল ছাত্রীর মা শিল্পী খাতুন গুরুত্বর অসুস্থ হয়ে পড়েছেন।

আরও পড়ুন : রিজভীর বক্তব্য সরাসরি আদালত অবমাননা

রোববার (২১ আগস্ট) রাত ৮টায় তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা ভালো নয় বলে জানিয়েছেন চিকিৎসক কর্মকর্তা।

সরেজমিনে গেলে দেখা যায়, হাসপাতালের তৃতীয় তলায় মহিলা মেডিসিন বিভাগের ১৫ নম্বর বেডে শুয়ে শারীরিক যন্ত্রণায় কাতর অবস্থায় শিল্পী খাতুন। পাশে বসে নির্বাক দুষ্টিতে তাকিয়ে আছেন স্বামী শরিফুল ইসলাম। একদিকে মেয়েকে নিয়ে আতঙ্ক আর অন্যদিকে স্ত্রীর জীবন নিয়ে শঙ্ক। কি করবেন এ ভেবে যেন কোন কুল কিনারা পাচ্ছেন না।

তিনি বলেন, আমার মেয়ে বাড়ির পাশেই ছমির উদ্দীন আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। স্কুল ও কোচিংয়ে যাতায়াতের পথে একই এলাকার সামসুলের ছেলে আলামিন, আলমগীর ও আইনুল প্রায়ই উত্যক্ত করে।

আরও পড়ুন : গ্যাস সংকটে ভুগছে শিল্প কারখানা

গত রোববার সকাল সাড়ে ৯টায় আমার মেয়েকে অশ্লিলল অঙ্গভঙ্গির সাথে কাদা ও ঢিল ছুড়ে মারায় আইনুলকে থাপ্পড় মারে মেয়েটি। এরই জের ধরে আধাঘণ্টা পর ওই বখাটে ছেলেরা তাদের বাবা সামসুল, মা ফতে, চাচা আইজুল, চাচাত ভাই আরিফসহ অতর্কিত হামলা চালিয়ে বাড়িতে ভাঙ্চুর করাসহ আমার স্ত্রীকে বেধড়ক মারপিট করে। এতে গুরুত্বর আহত হয় সে।

ওই সময় স্থানীয়ভাবে ওষুধ খেলেও রাতে নির্যাতনের জখমে প্রচন্ড যন্ত্রণা করায় খুব বেশি অসুস্থ হয়ে পড়ে। ফলে বাধ্য হয়ে হাসপাতালে ভর্তি করা হয়ছে।

আক্ষেপের সাথে তিনি বলেন, আমরা গরিব মানুষ। নির্যাতিত হয়েও বিচার পাইনা। প্রশাসনও নিরব। প্রতিপক্ষও হুমকি দিচ্ছে। এতে আমরা আতঙ্কের মধ্যে আছি।

আরও পড়ুন : সঙ্কট সৃষ্টির গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক বিচিকৎসক কর্মকর্তা ডা. ওমেদুল হাসান বলেন, রোগী যে ধরণের আঘাত পেয়েছেন তা সারতে সময় লাগবে। এখন তাঁর অবস্থা যে ভাল তা বলা যাবে না।

সৈয়দপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, অভিযোগ তদন্তের জন্য পুলিশ কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা