ফাইল ছবি
জাতীয়

অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শান্তিনগর এলাকায় অভিমান করে গলায় ফাঁস নিয়ে মিথিলা আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রীর আত্মহত্যার খবর পাওয়া গেছে।

আরও পড়ুন: রামপাল বিদ্যুৎ কেন্দ্রে ডাকাতির চেষ্টা

বৃহস্পতিবার (৪ এপ্রিল) ভোরে শান্তিনগরের চামেলীবাগের একটি ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিথিলা লক্ষ্মীপুর সদরের শান্তিভাঙা গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। সে শান্তিবাগের ৫১/২ নম্বর বাসায় পরিবারের সঙ্গে ভাড়া থাকতো। মিথিলা সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।

আরও পড়ুন: ৪ বিভাগে তাপপ্রবাহ, বাড়বে অস্বস্তি

মিথিলার বাবা দেলোয়ার হোসেন জানান, আমার দুই মেয়ে ও এক ছেলের মধ্যে মিছিলা সবার বড়। গত রাতে আমি নামাজে ছিলাম। তখন ছেলে-মেয়েরা নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি করছিল।

এ সময় তাদের মা মিথিলাকে বকাঝকা করলে অভিমান করে তার ঘরে গিয়ে দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে পড়ে। পরে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, আমার মেয়ে আর বেঁচে নেই।

আরও পড়ুন: গাজায় নিহত ৩৩ হাজার ছুঁই ছুঁই

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, স্কুলছাত্রীর মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা