সারাদেশ

আ’লীগ কর্মীর পরিবারকে ইজিবাইক প্রদান 

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর):: ফরিদপুরের বোয়ালমারীতে গত ঈদুল ফিতরের দিন প্রতিপক্ষের হামলায় নিহত দুই আওয়ামী লীগ কর্মীর পরিবারকে দুইটি ইজিবাইক হস্তান্তর করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম ও আমানা গ্রুপের পরিচালক, তরুণ সমাজসেবক মো. দেলোয়ার হোসেন।

আরও পড়ুন: জবাব দেয়ার জন্য প্রস্তুত থাকতে হবে

সোমবার (২২ আগস্ট) রাতে উপজেলার কৃষক লীগ কার্যালয়ে নিহত পরিবার দুটির অসহায় সদস্যদের হাতে গাড়ির চাবি তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য মো. আকরামুল করিম, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আহমেদ, বোয়ালমারী উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আকরামুজ্জামান মৃধা রুকু, ঘোষপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. চাঁন মিয়া, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক কমিটির যুগ্ম সম্পাদক মোল্লা মো. কামরুল ইসলাম, পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম প্রমুখ।

এ সময় কাজী সিরাজ বলেন, আমি ফরিদপুর-১ আসনের মানুষের সুখে-দুঃখে থাকার চেষ্টা করেছি। আমৃত্যু আপনাদের সেবায় যাতে পাশে থাকতে পারি আমার জন্য দোয়া করবেন।

আরও পড়ুন: পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিকৃতভাবে প্রচার হয়েছে

তরুণ সমাজ সেবক দেলোয়ার হোসেন বলেন, ঈদের দিন প্রতিপক্ষের হামলায় দুইজন আওয়ামী লীগকর্মী নিহত হওয়া খুবই দুঃখজনক। আরও দুঃখজনক দুটি পরিবারেই উপার্জনক্ষম ব্যক্তি নেই। পরিবার দু’টির এতিম শিশুদের কথা চিন্তা করে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ কাজী সিরাজুল ইসলাম তাদের পাশে দাঁড়িয়েছেন। আমি তার থেকে অনুপ্রাণিত হয়ে পরিবার দু’টির জন্য কিছু করার চেষ্টা করছি। সমাজের বিত্তবানদের কাছে অনুরোধ করবো তারা যেন এই অসহায় এতিম দুটি আওয়ামী পরিবারের দিকে সহায়তার হাত বাড়িয়ে দেন। আমি শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডে তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাই। বাংলাদেশকে বঙ্গবন্ধুর আদর্শিক দেশ গঠনে মাননীয় প্রধানমন্ত্রী যে ভিশন নিয়ে কাজ করছেন তাকে ত্বরান্বিত করতে হলে নেশা ও মাদক মুক্ত সমাজ গঠনের বিকল্প নেই।

উল্লেখ্য, উপজেলার ঘোষপুর ইউনিয়নের গোহাইলবাড়ী বাজারে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় গত ৩ মে আকিদুল মোল্যা ও খায়রুল শেখ নামে দুই আওয়ামীলীগ কর্মী নিহত হন। পরিবার দুটির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নিহত হওয়ায় অসহায় পরিবারের পাশে দাঁড়ান আওয়ামী লীগ নেতা কাজী সিরাজ ও তরুণ সমাজসেবক মো. দেলোয়ার হোসেন। সে সময় পরিবার দুটিকে নগদ ১ লক্ষ টাকা প্রদান করেন তারা। এছাড়া অসহায় পরিবার দুটির কথা চিন্তা করে তাদের ২টি ইজিবাইক দেওয়ারও প্রতিশ্রুতি দেন। প্রতিশ্রুত ইজিবাইক দুইটি এ সময় হস্তান্তর করা হয়।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মহড়ায় অংশ নিতে ভারতে ৬ মার্কিন যুদ্ধবিমান

ভারতীয় বিমান বাহিনীর বহুজাতিক প্রতিরক্ষা মহড়া ‘তরঙ্গশক্তি ২০২৬’-এ...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

আয়তনের দিক থেকে কানাডার বৃহত্তম প্রদেশ কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা