সারাদেশ

সাংবাদিকের ওপর হামলা, পটুয়াখালীতে মানববন্ধন

নিনা আফরিন,পটুয়াখালী: দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার বিলাস দাসের ওপর চিহ্নিত শিবির কর্মী জহিরুল ইসলাম এবং তার সহযোগীদের হামলার প্রতিবাদে ও তাদের দ্রুত গ্রেফতারসহ বিচারের দাবিতে পটুয়াখালী প্রেসক্লাবের উদ্যেগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আরও পড়ুন: রুশদির হামলাকারী ইরানি তরুণ

শনিবার (১৩ আগস্ট) বেলা সাড়ে এগারোটায় প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মুজাহিদ প্রিন্সের সঞ্চালনায় পটুয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গনে আয়োজিত ঘন্টাব্যাপী মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর হোসেন, জেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সুলতান আহমদ মৃধা, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মোঃ মোতালেব মোল্লা, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল, জেলা সাংবাদিক ইউনিয়নের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার রক্ষিত, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সভাপতি স্বপন ব্যানার্জী, নারী উদ্যোক্তা মাহফুজা ইসলাম, সুজনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন তালুকদার, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাড. সঞ্জয় কুমার খাসকেল, বেতাগী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ইরান, মির্জাগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সাদ্দাম প্রমুখ।

আরও পড়ুন: চার সাংবাদিকের ওপর হামলা

এছাড়াও মানব বন্ধনে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন দুমকি প্রেসক্লাব ও জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। মানব বন্ধন থেকে এই ন্যাক্কার জনক ঘটনার তীব্র নিন্দা জানানোসহ শিবিরের প্রেতাত্মাদের প্রতিহত করতে দোষীদের গ্রেফতার ও দ্রুত শাস্তির দাবি জানানো হয়।

প্রসঙ্গত, গত ৯ আগষ্ট বিকেলে পেশাগত দায়িত্ব পালনকালে শহরের কলাতলা এলাকায় বিলাস দাসের উপর অতর্কিত হামলা চালায় শিবির কর্মীরা।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা