অগ্নিকান্ডে তিন বসতঘর ভস্মীভূত
সারাদেশ

অগ্নিকান্ডে তিন বসতঘর ভস্মীভূত

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের বৈদারাপুর গ্রামে অগ্নিকান্ডে তিনটি বসতঘর সম্পুন্ন ভস্মীভূত হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থতরা দাবি করেছেন। শুক্রবার দিবাগত রাত ১১ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

আরও পড়ুন: সমান তালে চলছে আক্রান্ত ও সুস্থতা

ফায়ার সার্ভিস ও স্থানীয় সুত্রে জানাগেছে, স্থানীয় আলী আজিমের টিনের ঘরে ওই রাতে কেউ ছিল না। সেখান থেকে আগুনের সুত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলীহান শিখা চার দিকে ছড়িয়ে পরে। এতে পাশের নাজমুল হাওলাদার ও হারুন হাওলাদারের টিনের ঘরে আগুন লাগে। স্থানীয়রা ফায়াসার্ভিস খবর দেয়।

তবে সড়ক যোগাযোগা ব্যবস্থা ভালো না থাকায় ফায়ার সার্ভিসের গাড়ী ঘটনাস্থলের পৌছাতে পারেনি। পরে ভ্যান গাড়িতে করে ফায়ারসার্ভিস কর্মীরা গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনে আর ততক্ষনে তিনটি বসত ঘর সম্পুন্ন পুড়ে যায়। নাজমুল হাওলাদার ও হারুন হাওলাদারের ঘরের লোকজন ঘুমানো ছিল। আগুন দেখে পাশের প্রতিবেশিরা ডাক চিৎকার দিলে তাদের ঘুম ভাঙ্গে।

ক্ষতিগ্রস্থ নাজমুল হোসেনের স্ত্রী আমেনা বেগম বলেন,‘ আগুনে আমাদের সবকিছু শেষ হয়ে গেছে। আমরা নিঃস্ব হয়ে গেছি।
স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহিম বলেন,‘ রাস্তা খারাপ থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি আসতে পারেনি। সময় মত গাড়ি আসতে পারলে ক্ষতির পরিমান কম হত। তিনটি ঘর পুড়ে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আরও পড়ুন: বড় ধাক্কা খেয়েছে মমতার তৃণমূল কংগ্রেস

ঝালকাঠি ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. শফিফুল ইসলাম জানান, আগুন লাগার সঠিক কারন এখনও জানাযায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে। অগ্নিকান্ডে তিনটি ঘর সম্পূর্ন্ন পুড়ে গেছে এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা