আন্তর্জাতিক

বড় ধাক্কা খেয়েছে মমতার তৃণমূল কংগ্রেস

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের শীর্ষ দুই নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর বেশ বেশ ধাক্কা খেয়েছে দলটি। তবে সিবিআই-এর জালে পড়ার বিষয়টি আঁচ করতে পেরে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন অনুব্রত মণ্ডল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই ফোন ধরেননি।

আরও পড়ুন: কনফেকশনারির আড়ালে ফেনসিডিল ব্যবসা

এর আগে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যেমন মমতার অবস্থার পরিষ্কার ছিল, অনুব্রত মণ্ডলকে নিয়ে এখনও অবস্থান স্পষ্ট করতে পারেনি তৃণমূল কংগ্রেস। তবে পার্থ চট্টোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলকে যে আলাদা করছেন না, তা বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

গত বৃহস্পতিবার (১১ আগস্ট) মমতা বন্দোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী অনুব্রত মন্ডলকে গরু পাচার মামলায় গ্রেফতার করা হয়েছে। অনুব্রতর শক্তিশালী ঘাঁটি বীরভূম থেকে তুলে নেওয়ার আগে তৃণমূলের এই নেতাকে বাড়িতে প্রায় দেড় ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন সিবিআইয়ের কর্মকর্তারা।

আরও পড়ুন: পাকিস্তানে কমছে জ্বালানি তেলের দাম

এ পরিস্থিতির মধ্যেই আবার বাড়তি সঙ্কট যোগ করেছেন তৃণমূল কংগ্রেসের আরেক প্রভাবশালী নেতা। মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে তিনি দল ছাড়ার কথা জানিয়েছেন। সবমিলিয়ে সর্বভারতীয় রাজনীতিকে কিছুটা ধাক্কা খেয়েছে মমতার তৃণমূল।

এর আগে গত ২২ জুলাই গভীর রাতে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশির পরে তাকে গ্রেফতার করে ইডি। সেই সময় ইডির কর্মকর্তারা বলেছিলেন, তিনি যে কাউকে ফোন করতে পারেন। পার্থ চট্টোপাধ্যায় একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করার চেষ্টা করেও ব্যর্থ হন।

আরও পড়ুন: সমান তালে চলছে আক্রান্ত ও সুস্থতা

বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী পরে জানা যায় মমতা বন্দ্যোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়ের ফোন ধরেননি। বৃহস্পতিবার বোলপুরের নিচু পট্টির বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

৫০–৬০ ডলারে স্মার্টফোন, ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য সরকারি উদ্যোগ

দেশের বিপুলসংখ্যক ফিচার ফোন ব্যবহারকারীকে ডেটা নেটওয়ার্কের আওতায় আনতে কম দামে...

বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

বকেয়া বেতন ও অন্যান্য ন্যায্য দাবি আদায়ের দাবিতে চট্টগ্রাম নগরের আতুরের ডিপো...

আইসিসির প্রেসিডেন্ট সহ দুই কর্মকর্তার ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট তোমোকো আকানে ও আদালটির কর্মকর্...

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬

গাজা সিটির একটি জনাকীর্ণ ক্যাফেতে ইসরায়েলি হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা