সারাদেশ

অপরাধ দমনে মাঠে মেয়র-পুলিশ

এম. এ আজিজ রাসেল, (কক্সবাজার): কক্সবাজারের বহুল আলোচিত কটেজ জোনে অপরাধ দমনে এবার মাঠে নেমেছে মেয়র ও ট্যুরিস্ট পুলিশ। অভিযানে কটেজ মালিকদের সাথে নানা দিক নির্দেশনা দেওয়া হয়। সেই সাথে বিতর্কিত কটেজগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

আরও পড়ুন: রুশদির ওপর হামলা, উদ্বিগ্ন তসলিমা

শুক্রবার (১২ আগস্ট) সন্ধ্যায় কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান ও ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিমের নেতৃত্বে যৌথভাবে শুদ্ধিকরণ অভিযান চালানো হয়।

অভিযান শেষে পৌর মেয়র মুজিবুর রহমান বলেন, এই পর্যটন শহরকে সাজাতে কাজ চলছে। গত ২ বছর করোনার জন্য এখানে কাজ করতে পারেনি। কিন্তু গত এক বছর ধরে উন্নয়ন কাজ চলছে। ২০২৩ সালের মধ্যে পর্যটন শহরকে আলোকিত করার প্রক্রিয়া শুরু হয়েছে। এখানে এসে পর্যটকরা নিরাপত্তা না পেলে সেই বদনাম সবার। আগামীতে এখানে ডলার বিনিময় হবে। নতুন নতুন উদ্যোগ নেওয়া হবে। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে হোটেলগুলোকে সিসি ক্যামেরা স্থাপন করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: কনফেকশনারির আড়ালে ফেনসিডিল ব্যবসা

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম বলেন, কক্সবাজারে ব্যাপক উন্নয়ন হচ্ছে। পর্যটন জোনেও অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। তবে কটেজ জোন নিয়ে নানা বিতর্ক রয়ে গেছে। তাই পর্যটকদের জন্য কটেজ জোনকে নিরাপদে রাখতে ইতোমধ্যে নানা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এখানে ৬টি কটেজ নিয়ে মাদক ও পতিতাবৃত্তিসহ নানা অভিযোগ রয়েছে। তাই এই কটেজ ও মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সম্মিলিতভাবে কাজ করলে অচিরেই কটেজ জোন হবে অপরাধমুক্ত।

এ সময় উপস্থিত ছিলেন জেষ্ঠ্য সাংবাদিক তোফায়েল আহমদ, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শামীম আহমেদ, ১২নং ওয়ার্ডের কাউন্সিলর এম.এ মনজুর, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোর্শেদুল হক চৌধুরী, স্মরণ সমিতির সভাপতি মোহাম্মদ হানিফ, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিনসহ কটেজ মালিক ও ব্যবসায়ীরা।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা