৩৮তম সেতু বানালেন ব্যারিস্টার সুমন
সারাদেশ

আরেকটি সেতু বানালেন ব্যারিস্টার সুমন

সান নিউজ ডেস্ক : নিজ খরচে ৩৮তম সেতু উদ্বোধন করেছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। ‘সক্ষমতা সব সময় থাকে না, সক্ষমতা থাকতে থাকতে নিজের জন্মস্থানের জন্য কাজ করে যাওয়া উত্তম’ স্লোগান নিয়ে গতকাল শুক্রবার (১২ আগস্ট) দুপুর ১২টার দিকে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের বাজেসতং গ্রামে সেতুটি নিমার্ণ করা হয়েছে।

আরও পড়ুন: সৌদিতে চাকরি বদলানোর সুযোগ

সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে ব্যারিস্টার সুমন বলেন, এদেশে যে পরিমাণ টাকা লুটপাট হইছে, তা দিয়ে স্বর্ণের রাস্তা বানানো যেত কিনা জানি না, তবে রূপার রাস্তা তৈরি করা যেত। হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হইছে।

তিনি বলেন, আমি শুধু ব্রিজই বানাই না, দুর্নীতির বিরুদ্ধে ভিডিও কইরা প্রতিবাদও করি। কখনো ওসি, কখনো এসপি, কখনো রাজনীতিবিদের বিরুদ্ধে আমি প্রতিবাদ করি। দুর্নীতিগ্রস্ত মেম্বার অব পার্লামেন্টের বিরুদ্ধে প্রতিবাদ করি আমি। এই প্রতিবাদের সাহস আমি আমার জন্মস্থান চুনারুঘাট থেকে পাই। তাই জন্মস্থানের প্রতি ঋণ পরিশোধ করতেই ধারাবাহিকভাবে ব্রিজ তৈরি করে যাচ্ছি। মানুষের জন্য কাজ করে যাচ্ছি।

স্থানীয় ইউপি সদস্য ভিংরাজ মিয়ার পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক এম এ মালেক জাপানী।

নিজের স্ত্রী ও সন্তানদের নিয়ে ফিতা কেটে সেতুটি উদ্বোধন করেন ব্যারিস্টার সুমন। এ সময় তিনি জানান, খুব শিগগিরই তিনি তার ৩৯তম ব্রিজের কাজ শুরু করবেন।

আরও পড়ুন: সমান তালে চলছে আক্রান্ত ও সুস্থতা

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের বাজেসতং গ্রামের হুররা নদীর ওপর সেতুটি নির্মিত হওয়ায় ওই গ্রামসহ কয়েকটি এলাকার কয়েক হাজার মানুষ উপকৃত হলেন। ওই এলাকার লোকজন ব্যারিস্টার সুমনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা