সারাদেশ

২১ হাজার ইয়াবাসহ আটক ৭

রহমত উল্লাহ, কক্সবাজার: কক্সবাজার টেকনাফের সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপ বঙ্গোপসাগর এলাকায় গভীর রাতে অভিযান চালিয়ে ২১ হাজার পিস ইয়াবাসহ ৭ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

আরও পড়ুন: পারমাণবিক অস্ত্রে নয় স্বাস্থ্যে বিনিয়োগ করুন

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, মঙ্গলবার (২ আগস্ট) গভীর রাত ২টার দিকে বিসিজি স্টেশন সেন্টমার্টিন কোস্ট গার্ড বাহিনীর সদস্যরা মাদক-চোরাচালান প্রতিরোধ টহল দলের সদস্যরা মিয়ানমার হতে মাদকের চালান আসার সংবাদ পেয়ে সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপ সংলগ্ন এলাকায় কৌশলী অবস্থান নেয়। কিছুক্ষণ পর বঙ্গোপসাগরে সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপ শূন্যরেখা অতিক্রম করে ১টি কাঠের নৌকা দেখে দাঁড়ানোর জন্য চ্যালেঞ্জ করে।

কিন্তু নিরুপায় হয়ে নৌকা ফেলে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবঝুম এলাকার মোসন আলীর দুই ছেলে ফরিদ আলম (৪৭) আবুল কাসেম (৪০), বাদশাহ মিয়ার ছেলে জসিম উদ্দিন (১৯), আব্দুর শুক্কুরের ছেলে সলিমুল্লাহ (২৮), মৃত লাল মোহাম্মদের ছেলে আমানউল্লাহ (৪০), জাফর আহমেদ এর ছেলে সোহেল উদ্দিন (২২), কুতুবঝুম ইউনিয়নের পশ্চিম পাড়া এলাকার মৃত নাজির মিন্ত্রীর ছেলে নিজাম উদ্দিনকে (৩৫) আটক করে। তাদের জিজ্ঞাসাবাদে নৌকার ভিতরে লুকানো অবস্থায় ২১ হাজার পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আরও পড়ুন: আয়মান আল-জাওয়াহিরি নিহত

এ ব্যাপারে লেঃ কমান্ডার বিএন (মিডিয়া কর্মকর্তা) খন্দকার মুনিফ তকি জানান, ইয়াবাসহ আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা