সারাদেশ

মোটরসাইকেল চাপায় শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোটরসাইকেল চাপায় আফরোজা আক্তার রিয়া (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ভূঞারহাট টু দুধমূখা আঞ্চলিক সড়কের মিরের পোলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: বৈপ্লবিক সাফল্য দেখিয়েছে সরকার

মৃত আফরোজা সিরাজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বিরাহিমপুর গ্রামের আমির খাঁরগো বাড়ির ইসমাইল হোসেন রিয়াদের মেয়ে এবং স্থানীয় বিরাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

এসব তথ্য নিশ্চিত করেন সিরাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দিন মিকন বলেন, প্রতিদিনের ন্যায় আফরোজা বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে একটি বেপরোয়া গতির মোটরসাইকেল তাকে তার স্কুলের সামনে চাপা দেয়। পরে স্থানীয়রা ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী হাসপাতালে নিয়ে গেলে সকাল ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: আয়মান আল-জাওয়াহিরি নিহত

চেয়ারম্যান আরও বলেন, এ ঘটনায় তাৎক্ষণিক এলাকাবাসী ও স্কুলের শিক্ষার্থীরা ভূঞারহাট টু দুধমূখা আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ উপস্থিত হয়ে অভিযুক্তকে আইনের আওতায় আনার আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেুকুর রহমান বিষয়টি বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় লোকজন চালক এবং মোটরসাইকেল আটক করেছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা