টাঙ্গাইলে স্বামী হত্যা মামলায় স্ত্রী গ্রেফতার
সারাদেশ

টাঙ্গাইলে স্বামী হত্যা মামলায় স্ত্রী গ্রেফতার

খায়রুল খন্দকার, টাঙ্গাইল : টাঙ্গাইলে স্বামী আবু সাইদ সেন্টু হত্যা মামলায় ২য় স্ত্রী হৃদয় বানু (৩৪) কে গ্রেফতার করেছে র‌্যাব-১২, সিপিসি-৩ এর সদস্যরা।

আরও পড়ুন : বৈপ্লবিক সাফল্য দেখিয়েছে সরকার

সোমবার (১ আগষ্ট) রাতে হৃদয় বানু কে তার বাবার বাড়ি হবিগঞ্জ রাজাপুর থেকে গ্রেফতার করা হয়।

টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩-এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিছুজ্জামান মঙ্গলবার (২আগষ্ট) সকালে এক প্রেস বিফিংয়ের মাধ্যমে জানান, গত ২৮ জুলাই শহরের বিশ্বাস বেতকা ধোপাপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে নিহত সেন্টুর লাশ উদ্ধার করা হয়। খুনি আত্মগোপন করেন।

লাশ উদ্ধারের পরদিন নিহতের প্রথম স্ত্রী নাহিদা খানম সদর থানায় একটি মামলা দায়ের করেন। হত্যার রহস্য উদঘাটন করতে র‌্যাবের অভিযান পরিচালনা করে খুনির বাবার বাড়ির আশেপাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন : গ্রামে ফোরজি পায় না, ফাইভ-জি দরকার নেই

আসামী খুনের বিষয়টি প্রাথমিকভাবে স্বীকারোক্তি প্রদান করে জানান, সৌদি আরবে থাকাকালীন দুজনের মধ্যে পরিচয় হয় এবং সেই দেশেই তারা বিয়ে করেন।

বিয়ের ১০-১১ মাস পর গর্ভে সন্তান নিয়ে হৃদয় বানুকে দেশে পাঠানো হয়। দেশে আসার ১ মাস পরই তার স্বামী চলে আসে এবং বড় ভাইয়ের বাসায় বসবাস করতে থাকে। সন্তান জন্মের ৬ মাস পর টাঙ্গাইলের একটি ভাড়া বাসায় উঠেন তারা। সেখাতে ভরন পোষণ না দেয়া ও নিয়মিত যোগাযোগ না রাখায় তাদের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়।

আরও পড়ুন : আয়মান আল-জাওয়াহিরি নিহত

প্রসঙ্গত, গত ২৭ জুলাই তার স্বামী ২৫ হাজার টাকা দাবি করে এবং সেই দাবিকৃত টাকা দিয়ে রাতে থাকতে বলায় তাদের সাথে ঝগড়া হয়। সেই কলহের জেরে মধ্যরাতে ছুরি দিয়ে হৃদয় বানু তার স্বামীকে হত্যা করে ৮ মাসের কন্যা সন্তান রেশমীকে রেখেই পালিয়ে যায়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা