সারাদেশ

পৃথক সড়ক দুর্ঘটনায় দুই চালক নিহত

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার রাত আড়াইটার দিকে ও রোববার (২৩ জুলাই) ভোরে ৬ টার দিকে এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, আব্দুল হাকিম (২৮) ও সাইফুল ইসলাম (৪১)।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে কমেছে প্রাণহানি

এর মধ্যে আব্দুল হাকিম বগুড়া জেলার শিবগঞ্জ থানার আড়জিপাড়া গ্রামের মোঃ সরকারের ছেলে এবং সাইফুল ইসলাম ময়মনসিংহ জেলার ধুবাউড়া উপজেলার ঘোষগাঁও জিগাতলা গ্রামের আঃ বারেকের ছেলে। তাদের মধ্যে সাইফুল ছিলেন প্রাইভেটকার চালক ও আব্দুল হাকিম ট্রাক চালক।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈশ্বরগঞ্জ উপজেলার চরহোসেনপুর মারকাজ মসজিদের সামনে রাস্তার একপাশে একটি ট্রাক থামিয়ে ট্রাকের ভেতর নিহত আব্দুল হাকিম ঘুমাচ্ছিলেন। এমন সময় বিপরীত দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক থেমে থাকা ট্রাককে সজরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে থেমে থাকা ট্রাকের চালক আঃ হাকিম মৃত্যুবরণ করে। এ সময় ট্রাকের হেলপার শাহিন (২২) গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: প্রাইভেটকার খাদে, স্বামী-স্ত্রীসহ নিহত ৩

অপরদিকে, ভোর ৬ টার দিকে উপজেলার ময়মনসিংহ টু কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের হারুয়া বাসস্ট্যান্ডে ময়মনসিংহ গামী বিশাল পরিবহন বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কিশোরগঞ্জগামী একটি পাজারো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাজারো গাড়ির চালক সাইফুল ইসলাম গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা