সারাদেশ

প্রাইভেটকার খাদে, স্বামী-স্ত্রীসহ নিহত ৩

সান নিউজ ডেস্ক: কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে পড়ে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রেমধন মজুমদার।

আরও পড়ুন: বাস-ট্রাক সংঘ‌র্ষে দুই চালক নিহত

রোববার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুটম্বপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে স্বামী-স্ত্রী রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। নিহতরা হলেন, ফেনী সদর উপজেলার বনানীপাড়া এলাকার ইদ্রিস আলীর ছেলে গিয়াস উদ্দিন ফরাজী (৫০), তার স্ত্রী জাহানারা আক্তার (৪৮) এবং শ্যালিকা নাজমা আক্তার (৪৫)।

ইলিয়টগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রেমধর মজুমদার বলেন, প্রাইভেটকারটি ঢাকা থেকে ফেনী যাচ্ছিল। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীসহ তিনজনের মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, গিয়াস উদ্দিন ফরাজী নিজে গাড়িটি চালাচ্ছিলেন। তবে দ্রুতগতির কারণে প্রাইভেটকারটি মহাসড়কের সাহারপাড় এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।

আরও পড়ুন: মায়ের বকুনিতে ছেলের আত্মহত্যা

তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ এবং দুর্ঘটনাকবলিত যানবাহনটি উদ্ধার করা হয়েছে। বৃষ্টির মধ্যে দ্রুত গতিতে গাড়ি চালানোর কারণে ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। আর মরদেহ থানায় নেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা