সারাদেশ

মাদ্রাসাছাত্রকে কুপিয়ে হত্যা 

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): মাগুরা জেলার মুহম্মদপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে মাদ্রাসা পড়ুয়া ৯ম শ্রেণির এক ছাত্রকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত কিশোরের নাম হাসিবুল মুন্সী (১৭)।

আরও পড়ুন: বাস-ট্রাক সংঘ‌র্ষে দুই চালক নিহত

শনিবার (২৩ জুলাই) বিকেলে আড়মাঝি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। হাসিবুল মুন্সী জেলার মুহম্মদপুর উপজেলার চরঝামা গ্রামের আ. শাইখ মুন্সীর ছেলে এবং ঝামা মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র ছিল। তারা দুই ভাই ও তিন বোন।

স্থানীয় সূত্রে জানা যায়, মাগুরা জেলার মুহম্মদপুর উপজেলার চরঝামা গ্রামের সাইফুর মাতুব্বর এবং আবু তালেব মোল্যার মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল। শনিবার (২৩ জুলাই) বিকেলে আড়মাঝি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয়দের মধ্যে ফুটবল খেলা চলছিল। খেলাকে কেন্দ্র করে চলা বিরোধের এক পর্যায়ে সাইফুর মাতুব্বরের লোকেরা আবু তালেব মোল্যার অনুসারী আ. শাইখ মুন্সীর ছেলে হাসিবুলকে সড়কি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। মারাত্মক আহত অবস্থায় হাসিবুলকে পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন জাহান টুম্পা তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে কমেছে প্রাণহানি

এ ব্যাপারে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন জাহান টুম্পা বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. ওহাব বলেন, লাশ আমাদের অধীনে আছে। আমাদের মুহম্মদপুর থানার সাথে যোগাযোগ হচ্ছে। যদি তারা লাশ নিতে চায় তাহলে দিয়ে দেয়া হবে। আর না নিতে চাইলে সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা