স্ত্রী স্মৃতি রানীর সঙ্গে বর রাজিব চন্দ্র দাস (ছবি: সংগৃহীত)
সারাদেশ

মেহেদির রং না শুকাতেই রাজিবের মৃত্যু

সান নিউজ ডেস্ক : হাতে এখনো মেহেদী রাঙা ছাপ। নববধূ স্মৃতি রানীকে নিয়ে কক্সবাজার ঘুরতে যাবে বর রাজিব। এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন। কিন্ত কে জানত, তার আগেই না ফেরার দেশে পাড়ি জমাবে রাজিব। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে শনিবার (২৩ জুলাই) রাতে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন রাজিব চন্দ্র দাস (২৫)।

আরও পড়ুন: বাস-ট্রাক সংঘ‌র্ষে দুই চালক নিহত

এর আগে শুক্রবার (২২ জুলাই) দুপুরে ফেনী থেকে কোম্পানীগঞ্জ আসার পথে সিএনজি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে গুরুত্বর আহত হন তিনি।

রাজিব চন্দ্র দাস কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বড় রাজাপুর গ্রামের দুলাল চন্দ্র দাসের ছেলে।

রাজিবের বড় ভাই সুমন বলেন, তার ভাই বিয়ে করেছে কিন্তু বউকে নিয়ে কোথাও ঘুরতে যায়নি। ফেনী থেকে এসে বউকে নিয়ে কক্সবাজার ঘুরতে যাবার কথা ছিলো। কিন্তু আসার পথেই পিকআপ ভাইয়ের সিএনজিকে ধাক্কা দেয়।

আরও পড়ুন: মায়ের বকুনিতে ছেলের আত্মহত্যা

সিরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন মিকন বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজিব তার স্ত্রীর কিছু কাগজপত্র ফেনী থেকে নিয়ে বাড়ি আসার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। সেখানেই রাজিবের মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা