ট্রেন-বাস সংঘর্ষে নিহত বেড়ে ৪
সারাদেশ

ট্রেন-বাস সংঘর্ষে নিহত বেড়ে ৪

সান নিউজ ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে ট্রেনের সাথে গার্মেন্টস শ্রমিক বহনকারী বাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ জনে। আহত হয়েছেন আরও অন্তত ১৫-২০ জন শ্রমিক। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: প্রাইভেটকার খাদে, স্বামী-স্ত্রীসহ নিহত ৩

রোববার (২৪ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের মাইঝপাড়া রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার হারুন উর রশিদ বলেন, ঢাকা থেকে ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেস ট্রেন সকাল ৭টা ৫ মিনিটে শ্রীপুর থেকে ছেড়ে যায়। ট্রেনটি কাওরাইদ স্টেশন ও সাতখামাইর স্টেশনের মাঝামাঝি মাইজপাড়ায় এলাকায় ক্রসিং পার হওয়ার সময় একটি শ্রমিকবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়।

গাজীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল্ল্যাহ বলেন, ঘটনাস্থলে রাহিমা খাতুন প্রিয়া (২২) নামে একজন শ্রমিক নিহত হয়েছে। অপর দুজনকে ট্রেনে করে চিকিৎসার জন্য ময়মনসিংহ নেওয়ার পথে মারা যায়। তাদের মরদেহ গফরগাঁও রেলস্টেশনে নামিয়ে রাখা হয়েছে। এছাড়া একজনকে আহতবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা গেছে। আহতদের স্থানীয় হাসপাতালসহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: তীব্র তাপপ্রবাহে ১৭০০ মানুষের মৃত্যু

গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, নিহতের দাফনের জন্য প্রতি পরিবারকে সহায়তা হিসেবে ২০হাজার টাকা ও আহতদের চিকিৎসা জন্য ১০হাজার টাকা সহায়তা দেয়া হবে। এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হবে বলেন জানান তিনি।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড়

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা