সারাদেশ

সেপটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে রাজমিস্ত্রি নিহত 

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে একজন রাজমিস্ত্রি নিহত হয়েছেন। উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর মাছ বাজার সংলগ্ন স্থানে অবস্থিত একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার ময়না ইউনিয়নের কান্দাকুল গ্রামের লোকমান শেখের ছেলে বিল্লাল শেখ (২৫)।

আরও পড়ুন: এবার সিঙ্গাপুরেও প্রতিবাদ

জানা যায়, রোববার (১৭ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর মাছ বাজার সংলগ্ন স্থানে অবস্থিত একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক পরিস্কার করতে নামেন তিনজন রাজমিস্ত্রি। স্থানীয় গণেশ সাহার মালিকানাধীন ওই ভবনের সেপটিক ট্যাংকটি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় ছিল। বৃষ্টির পানি এবং ময়লা আবর্জনায় পরিপূর্ণ থাকায় ট্যাংকে গ্যাস জমেছিল। সকালে তিন জন রাজমিস্ত্রি ট্যাংকটি পরিস্কার করতে নামলে ট্যাংকের ভেতর জমে থাকা বিষাক্ত গ্যাসে উপজেলার ময়না ইউনিয়নের কান্দাকুল গ্রামের লোকমান শেখের ছেলে বিল্লাল শেখ (২৫) ট্যাংকের ভেতরই মারা যান। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ট্যাংকের ভেতর থেকে নিহত বিল্লালের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।

বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আব্দুল সাত্তার জানান, সেপটিক ট্যাংকটি দীর্ঘদিন পরিত্যক্ত এবং বৃষ্টির পানিতে পরিপূর্ণ ছিল। ময়লা আবর্জনা পঁচে ট্যাংকে বিষাক্ত গ্যাস জমেছিল। ট্যাংক পরিস্কার করতে গেলে গ্যাসের কারণে ওই মিস্ত্রির মৃত্যু হয়।

আরও পড়ুন: ট্রাক চাপায় ভাই-বোনের মৃত্যু

এ ব্যাপারে বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা