সারাদেশ

অস্ত্র ও ইয়াবাসহ রোহিঙ্গা গ্রেফতার

ইমরান আল মাহমুদ, উখিয়া (কক্সবাজার): কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দু’নলা বন্দুক ও ১৫ হাজার ৪শ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

আরও পড়ুন: বেশি দামে প্যারাসিটামল বিক্রি

রোববার (১৭ জুলাই) ভোরে গণমাধ্যমকে অভিযানের সত্যতা নিশ্চিত করেন ৮ এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১০টার দিকে কমান্ডিং অফিসার মোহাম্মদ সিহাব কায়সার খানের নির্দেশে সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদের নেতৃত্বে ক্যাম্প-৮ ইস্ট এর বি-৭৪ ব্লকে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি দু’নলা বন্দুক ও ১৫ হাজার ৪শ পিস ইয়াবাসহ আবু বক্কর ওরফে জমির হোসেন ওরফে হাফেজ মনিরকে (৩৭) গ্রেফতার করতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, গ্রেফতার রোহিঙ্গা মনির ক্যাম্পের তালিকাভুক্ত শীর্ষ দুষ্কৃতিকারী। সে সিক্স মার্ডার ও রোহিঙ্গা মাঝি আজিম হত্যায় জড়িত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: বিশ্বজুড়ে মৃত্যু বেড়েছে

৮ এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের ঐতিহাসিক জয়, ২১ বছর পর হারল অস্ট্রেলিয়া

২১ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মর...

একনেকে ৩,৮৯০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

দেশের অবকাঠামো, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও বিদ্যুৎ খাতের উন্নয়নকে আরও গতিশীল করত...

বিশ্বকাপে মাদারীপুরে ব্রাজিলের  ৮০০ হাত পতাকায়  এক গ্রাম

বিশ্বকাপ ফুটবল শুরু হতে না হতেই ফুটবল উত্তাপ ছড়িয়ে পড়েছে গ্রামবাংলার জনপদে। দ...

বিশ্বকাপ নিয়ে সঞ্জয়-নোরার গান এবার প্রকাশ্যে

কিছুদিন বাদে হতে চলেছে বিশ্বকাপ ফুটবলের মহা আসর। ফুটবল উন্মাদনায় ভাসছে পৃথিবী...

চীন যাচ্ছে ৪ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে প্...

মুন্সীগঞ্জে এনসিপির যুগ্ম-সমন্বয়ক ফারজানা'র পদত্যাগ 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুন্সীগঞ্জ জেলা সার্চ কমিটির যুগ্ম-সমন্বয়ক ফার...

মাদারীপুরে ‘হাতুড়ি বাহিনীর’ প্রধান মাজহারুল গ্রেফতার 

মাদারীপুরের রাজৈর উপজেলায় আলোচিত ‘হাতুড়ি বাহিনীর’ প্রধান হিসেবে...

বাবার জন্য খাবার নিয়ে গিয়ে মেঘনায় নিখোঁজ শিশু

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জেলে বাবার জন্য দুপুরের খাবার পৌঁছে দিতে গিয়ে...

বাংলাদেশের ঐতিহাসিক জয়, ২১ বছর পর হারল অস্ট্রেলিয়া

২১ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মর...

স্কুল ফিডিংয়ে নষ্ট খাবার সরবরাহ, গ্রেফতার ২ 

​মাদারীপুর সদর উপজেলায় স্কুল ফিডিং প্রকল্পের আওতায় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা