সারাদেশ

স্কুল শিক্ষককে হত্যার হুমকি

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক স্কুল শিক্ষককে হত্যার হুমকি দেওয়া হয়েছে। মোবাইল ফোনে এক দুর্বৃত্ত হত্যার হুমকি দেয়। এ নিয়ে এ নিয়ে শনিবার (১৬ জুলাই) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। হুমকির পর পরিবার নিয়ে শঙ্কার রয়েছে শিক্ষক।

আরও পড়ুন: মেক্সিকোয় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

ঈশ্বরগঞ্জ পৌর শহরের দত্তপাড়া গ্রামের বাসিন্দা প্রখ্যাত সাহিত্যিক ও কবি আবদুল হাই মাশরেকীর ছোট ছেলে মো. আনোয়ারুল মামুন ওরফে মামুন মাশরেকী দত্তপাড়া পৈত্রিক ভিটেতে বসবাস করেন। তিনি স্থানীয় ফুলকুঁড়ি কিন্ডার গার্টেনে হিসেবে কর্মরত রয়েছেন।

গত শুক্রবার (১৫ জুলাই) দুপুরে মামুন মাশরেকীর মোবাইল ফোনে ০১৮৮৫-২৭০৯০৬ নম্বর ফোনে ফোন করেন এক দুর্বৃত্ত। একই নম্বর থেকে মাসিক জনপ্রশাসন পত্রিকার সম্পাদক নঈম মাশরেকীর মোবাইল ফোনেও ফোন করা হলেও তা রিসিভ করেননি তিনি। মামুন মাশরেকীর মোবাইল ফোনে হুমকি দিতে শুরু করে।

আরও পড়ুন: আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে

মামুন মাশরেকী বলেন, মোবাইল ফোনে দুর্বৃত্ত আমাকে আমার ঘর থেকে বাইরে যেতে বলে, এবং ঘর থেকে বের হলে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। আমি ও আমার পরিবারের লোকজনদের চরম ক্ষতি করিবে বলে হুমকি অব্যাহত রাখে।

কবি পুত্র মামুন মাশরেকী জানান, তার ফুফাতো ভাই আবদুল হেলিমের সঙ্গে ১৬ শতক জমি নিয়ে তাদের বিরোধ চলছে। তাদের কাছে জমি পায় দাবি করে ২০১৭ সালে আদালতে একটি মামলা করে ফুফাতো ভাই। সেটি বর্তমানে চলমান রয়েছে। যে দুর্বৃত্ত মোবাইল ফোনে ফোন করেছিল সে হুমকির এক পর্যায়ে বলতে থাকে মামলা জিতার স্বাদ দুই দিনের মধ্যে বুঝাইয়া দিবে। কিন্তু তার ফুফাতো ভাই বিষয়টি অস্বীকার করছে।

আরও পড়ুন: নব-বিবাহিত ছাত্রনেতাসহ তিনজন নিহত

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান বলেন, হুমকির বিষয়টি নিয়ে একটি জিডি করা হয়েছে। একজন কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা