গৌরীপুরে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে স্কুল কমিটির সংবাদ সম্মেলন
সারাদেশ

গৌরীপুরে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

হলি সিয়াম শ্রাবণ, স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও বিতর্কিত কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ ওঠেছে।

আরও পড়ুন : মেক্সিকোয় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

শনিবার (১৬ জুলাই) দুপুরে এসব নানা অভিযোগ উত্থাপন করে গৌরীপুর পৌর শহরে ধান মহালে সংবাদ সম্মেলন করেন পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি মোঃ মাহবুবুল আলম ও পিটিএ সভাপতি মোঃ নিজাম উদ্দিন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তাঁরা বলেন- উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন স্থানীয় আব্দুস সালাম ও সাদেকুল ইসলামের যোগসাজসে স্কুলের দখলকৃত জমি বেহাতের ষড়যন্ত্রে লিপ্ত আছেন। স্কুলের এ জায়গাটি বেদখল হওয়া থেকে রক্ষা করতে তাঁরা নিজ উদ্যোগে সীমানা প্রাচীর নির্মাণ শুরু করেছিলেন, কিন্তু এ নির্মাণকাজে বাঁধা দেয়ায় শিক্ষা কর্মকর্তার ভূমিকা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

তাঁরা অভিযোগ করে বলেন, শিক্ষা কর্মকর্তা বিভিন্ন স্কুলের উন্নয়ন বরাদ্দের টাকা যৌথ ব্যাংক হিসাবে স্থানান্তর না করে কৌশলে উপজেলা শিক্ষা অফিসারের হিসাব নম্বরে রেখে মুনাফা ভোগ করেন। ব্যাংক থেকে স্কুলের উন্নয়ন বরাদ্দের টাকা উত্তোলনের ক্ষেত্রে শিক্ষা কর্মকর্তা প্রত্যয়নপত্র বাণিজ্য করে থাকেন। এছাড়া গত অর্থ বছরে বিভিন্ন স্কুলের উন্নয়ন বরাদ্দ থেকে মোটা অংকের উৎকোচ নিয়েছেন তিনি। সঠিক তদন্ত হলে এ অনিয়ম-দুর্নীতির প্রমাণ মিলবে বলে তারা দাবি করেন।

আরও পড়ুন : আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে

আব্দুস সালাম ও সাদিকুল ইসলাম সাংবাদিকদের জানান- জমির কিছু অংশ দখল করে এ স্কুলের প্রধান শিক্ষক মাজহারুল আনোয়ার সম্প্রতি নিজেই পাকা বাড়ি নির্মাণ করেছেন।

গৌরীপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে মন্তব্য করে জানান- প্রধান শিক্ষক বিদ্যালয়ের জায়গা দখল করে নিজে পাকা বাড়ি নির্মাণ করেছেন। এই মর্মে লিখিত অভিযোগের প্রেক্ষিতে ঘটনার তদন্ত চলছে।

আরও পড়ুন : ইসলাম শান্তির ধর্ম

আর তদন্তকালীন সময়ে বিনা অনুমতিতে তড়িঘড়ি করে স্কুলের সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু করেন স্কুল কমিটি। এ ঘটনায় স্কুলের প্রধান শিক্ষককে শোকজ করা হয় এবং সীমানা প্রাচীর নির্মাণ কাজ বন্ধ রাখতে লিখিত নির্দেশ দেয়া হয়েছে। অফিসিয়াল তদন্ত শেষে এ ঘটনায় বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া বলে তিনি জানান।

তিনি আরও জানান, প্রধান শিক্ষককে রক্ষা করতে স্কুল কমিটি তড়িঘড়ি করে সীমানা প্রাচীর নির্মাণ ও সংবাদ সম্মেলন করেছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা