মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ গুলিবিদ্ধ ২,আহত ৮
সারাদেশ
নারীর শ্লীলতাহানি

মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ২,আহত ৮

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের খাসকান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ঘটনা ঘটে। এতে নারীকে শ্লীলতাহানিরও অভিযোগ উঠেছে।

আরও পড়ুন : মেক্সিকোয় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ১৪

শনিবার (১৫ জুলাই) ভোর সাড়ে ৪ টার দিকে ঐ গ্রামের মামুন হাওলাদার ও আহমেদ হাওলাদার সমর্থিত দুই গ্রুপের সংঘর্ষ বাঁধে অর্ধশতাধিক ককটেল এবং গুলি বর্ষণ করে।

এতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলে ঘন্টা ব্যাপী। সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়। দুই গ্রুপই আওয়ামী লীগ সমর্থিত রাজনীতির সাথে জড়িত।

এলাকাবাসী জানায়, গেল দুই আগে গ্রামের নজরুল কে মারার বিষয় আজকের হামলার ঘটনা ঘটে। উভয় পক্ষের হামলায় ১৫/২০ ঘরবাড়ি ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়াও লুটপাটের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন : স্বর্ণের দামে বড় পতন

আহমেদ হাওলাদার জানান, গতকাল রাত ২ টার দিকে গ্রীস প্রবাসী মিজান হাওলাদারের বাড়িতে মামুন হাওলাদারের লোকজন জসীমউদ্দিন, তপু, আলম, ইমরান সহ ১৫ থেকে ২০ একটি দল হামলায় চালায়। এ সময় মিজান হাওলাদারের স্ত্রী নুরজাহান বেগম (৪০) কে বেধড়ক মারধর করে।

আরও জানান, পরে তারা আলী আকবর হাওলাদার, মজিবুর হাওলাদার, জলিল দের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। আমাদের ৭/৮ জনকে আহত করেছে। এরা হলেন মিনার হোসেন মনির, সেখ সাদী, সাইফুল, নুরজাহান, পিয়ারা বেগম, সাহানাজ ও রোকসানা বেগম। এরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

আরও পড়ুন : 'আমাদের' সাইমন ড্রিংয়ের প্রথম প্রয়াণ বার্ষিকী

এ বিষয়ে মামুন হাওলাদার বলেন, দুইমাস আগে আমাদের দু'পক্ষের মিলমিশ হয়। ওরা ভোর রাতে হামলা চালায়। আমার বাড়িতে গুলি করেছে। আমাদের লোকজনকে ক্ষয়ক্ষতি করেছে।

এদিকে আহত মিনার হোসেন মনির (৫০) বলেন, মামুন হাওলাদারের লোকজন আসাদ (বোবা) কে গুলি করে আহত করেছে। আমাদের ফাঁসানোর জন্য।

আরও পড়ুন : সুদানে সহিংসতায় নিহত ১৪

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক শৈবাল বাসক জানান সকাল সাড়ে ছয়টার দিকে দুইজন মারাত্মক আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসে। তাদের দুজনেই গুলিবিদ্ধ একজনের পায়ের মাংস গুলিতে উড়ে যায়। তাদের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজের রেফার্ড করা হয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার (ওসি) মো. তারিকুজ্জামান বলেন, চরকেওয়ারের খাসকান্দি গ্রামে ভোর রাতে দুই পক্ষের হামলার ঘটনা ঘটে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

গ্যাস সংকটে ভালুকায় শিল্পকারখানায় অচলাবস্থা

গ্যাসের সরবরাহ অপ্রতুল ও চাপ কম থাকায় ময়মনসিংহের ভালুকার শিল্পাঞ্চলে উৎপাদন ব...

আবারও বাড়ল সোনার দাম, ভরিতে ৫৪৮২ টাকা

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)...

নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় গুরুতর আহত আমিন উল্যা...

কালকিনিতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে মোসাঃ তানিয়া আক্তার-(২৮) নামে এক গৃহবধুর রহস্যজনকভাবে ম...

জাতীয় স্মৃতিসৌধে নতুন তিন মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

শনিবার (২২ আগস্ট) বেলা ১টা ১৫ মিনিটের দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ কর...

 শরিফুলের বোলিং এ প্রথম দিনেই চাপে অস্ট্রেলিয়া

মিচেল স্টার্কের তোপে মাত্র ৬৪ রানে অলআউট হয়ে ব্যাটিংয়ে আত্মসমর্পণ করেছিল বাংল...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

মাছ-মুরগি-ডিমের দামে আগুন, নাকাল নিম্ন-মধ্যবিত্ত

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাবারের দামে স্বস্তি ফিরছে না। বিশেষ করে মাছ,...

প্রতিরক্ষামূলক থেকে ‘আক্রমণাত্মক’ সামরিক নীতিতে ইরান

সাম্প্রতিক যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সামরিক নীতিতে বড় ধরনের পরিবর্তনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা