সুবর্ণচরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
সারাদেশ

সুবর্ণচরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : 'আমাদের' সাইমন ড্রিংয়ের প্রথম প্রয়াণ বার্ষিকী

নিহত তাছলিমা বেগম রুনা (২৮) উপজেলার ৬নং আমানুল্লাহ ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামের মো.ইসলামের মেয়ে এবং ৩সন্তানের জননী ছিলেন।

শনিবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার নয়াপাড়া এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। তার আগে ভোর ৬টার দিকে বাড়ির লোকজন তার মৃত্যুর বিষয়টি টের পায়।

স্থানীয় বাসিন্দা জান্নাতুল ফাতেহা জানান, শনিবার ভোর রাতের দিকে বসত ঘর থেকে ৫০-৬০ ফুট দুরে গাছের সঙ্গে কাপড় ঝুলিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে গৃহবধূ রুনা। নিজ ঘরের পাশে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পেয়ে বাড়ির লোকজন চরজব্বর থানার পুলিশকে খবর দেন।

আরও পড়ুন : টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

সংবাদ পেয়ে পুলিশ সকাল ১২টার দিকে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের ভাষ্যমতে পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ওই গৃহবধূ। তবে পুলিশ তাৎক্ষণিক এই আত্মহত্যার কোন কারণ জানাতে পারে নি।

আরও পড়ুন : স্বর্ণের দামে বড় পতন

এ বিষয়ে জানতে চাইলে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন,মনাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি এখনো।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাছবাহী পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা...

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল ৩৮ দল

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছ...

নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার...

মাদারীপুরের শিবচরে  তীব্র লোডশেডিং  : বিপর্যস্ত জনজীবন

মাদারীপুরের শিবচর উপজেলায় তীব্র লোডশেডিং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অপরদিকে...

 ফরিদপুরে মাদ্রাসায় নিয়মবহির্ভূতভাবে দেড় কোটি টাকা উত্তোলন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ইকামাতেদ্বীন মডেল কামিল মাদ্রাসার ১৯ জন প্যাটার্ন বহ...

নতুন বিতর্কে আর্জেন্টাইন ক্লাব আলমিরান্তে ব্রাউন

ফকল্যান্ডস (আর্জেন্টিনার ভাষায় আইসলাস মালভিনাস) দ্বীপপুঞ্জ নিয়ে চলমান বিতর্...

২৮ লাখ টাকার জালনোটসহ গ্রেপ্তার ৪৫৮

রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪৫৮ জনকে গ...

বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১০

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্ম...

মেট্রোরেলে নিরাপত্তায় ঢিলেমি

রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ গণপরিবহন মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা