সংগৃহীত ছবি
সারাদেশ

২ প্রতিবেশীর রহস্যজনক মৃত্যু

জেলা প্রতিনিধি: ঢাকার সাভারে হাশেম মিয়া (৫৬) ও বাবু কর্মকার (৪২) নামের ২ প্রতিবেশীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর দেড়টায় বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম রাজ।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় নিহত ২

তার আগে বুধবার (৩১ জুলাই) রাতে হাসপাতালে নেওয়ার পথে বাবু কর্মকারের মৃত্যু হয় এবং বৃহস্পতিবার সকালে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাশেম মিয়া মারা যায়।

নিহত ব্যক্তি, বাবু কর্মকার সাভার পৌর এলাকার আড়াপাড়া মহল্লার অনিল কর্মকারের ছেলে ও হাশেম মিয়া ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের বরদাইল এলাকার মৃত আমু সরকারের ছেলে। নিহত হাশেম মিয়া সাভার পৌর এলাকার আড়াপাড়া মহল্লায় ছেলের ভাড়া বাসায় বসবাস করতেন।

নিহত বাবু কর্মকারের কাকা সুশীল কর্মকার জানান, বুধবার হাশেম ও বাবু ধামরাইয়ের রবদাইল এলাকায় চন্দনের বাড়িতে গিয়েছিল। এরপর সেখানে রাতে তারা ৩ জন মিলে মদপান করেন। এর পরে রাতে বাবুর শরীরের অবস্থা খারাপ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়ার পথেই মারা যায়। তারপর বৃহস্পতিবার সকালে হাশেম অসুস্থ হয়ে পড়লে অচেতন অবস্থায় তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলে তারও মৃত্যু হয়।

আরও পড়ুন: ভূঞাপুরে যুবকের আত্মহত্যা

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা জানান, বৃহস্পতিবার সকালে ডায়রিয়া ও বমির উপসর্গ নিয়ে হাশেম মিয়া নামের অচেতন ১ রোগী আসে। তার কিছু সময় পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

সাভার মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম রাজু জানান, এই খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন করেছি। এরপর নিহত ২ জনের মধ্যে রাতে বাবুর মৃত্যু হয়েছে এবং সকালে হাশেম মিয়া মারা গেছে। কিন্তু কীভাবে তাদের ২ জনের মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের মাধ্যমে জানা যাবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা