সারাদেশ

রামপালে ৮০ জন প্রতিবেশীর ৮০ দুঃস্থকে সহায়তা  

রামপাল প্রতিনিধি (বাগেরহাট)

রামপালে 'জয় অব গিভিং' এই প্রতিপাদ্যে ৮০ জন প্রতিবেশী ৮০ জন দুঃস্থ প্রতিবেশীকে গরু, ছাগল, ভেড়া ও হাস-মুরগী দিয়ে সহায়তা করল।

বুধবার (১৫ জুলাই) ওয়ার্ল্ড ভিশন রামপাল এডিপির মাধ্যমে দুঃস্থদের মধ্যে এসব সহায়তা প্রদান করা হয়।

ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার রামপাল কোঅর্ডিনেশন অফিসের ফুলি সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত জয় অব গিভিং অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য দেন, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি।

বিশেষ অথিতির বক্তব্য দেন উপজেলা স্বাস্ব্য ও প.প কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, উপজেলা ভারপ্রাপ্ত ভেটের্নারী কর্মকর্তা বিনয় কুমার দে, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা, প্রেসক্লাব রামপাল এর সদস্য মো. তারিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে সিনিয়র ম্যানেজার ফুলি সরকার বলেন, আমরা রামপালে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সহায়তা করে আসছি। ২০২১ সাল থেকে ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে ২ হাজার ২৬৩ জন দুঃস্থ উপকারভোগীকে আর্থিকভাবে সচ্ছল হওয়ার জন্য নগদ টাকা, গরু, ছাগল, ভেড়া ও হাঁস-মুরগি সহায়তা করেছি। আজকে আনন্দের সাথে জানাচ্ছি যে, যাদের আমরা বিগত সময় গরু, ছাগল, ভেড়া ও হাঁস-মুরগি দিয়ে সহায়তা করেছিলাম, আজ তারা নিজেরা স্বাবলম্বী হয়ে তাদের প্রতিবেশীদের জয় অব গিভিং এর মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে সহায়তা করছেন। আজকে ৮০ জন তার ৮০ জন উপকারভোগী প্রতিবেশীকে সহায়তা করছেন। আমাদের ছোট্ট অবদানই পুরোন করবে অন্যের বড় স্বপ্ন।

রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি এমন মহৎ কর্মকে উৎসাহীত করে বলেন, এভাবেই যদি আমরা আমাদের পিছিয়ে পড়া প্রতিবেশীদের স্বাবলম্বী হতে সহযোগীতা করতে পারি তবে সকল মানুষকে স্বাবলম্বী করা সম্ভব। তিনি বিত্তবানদের সহযোগীতা কামনা করেন।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা