সারাদেশ

‎নোবিপ্রবি হলে চুরির ঘটনায় শিক্ষার্থীদের উদ্বেগ

নোবিপ্রবি প্রতিনিধি

‎নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক উকিল হলের একটি কক্ষ থেকে ল্যাপটপ ও মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় হলের আবাসিক শিক্ষার্থীদের মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।
‎
‎বুধবার (১৫ জুলাই) সকাল আনুমানিক ৭টা থেকে পৌনে ৮টার মধ্যে হলের ৩২০ নম্বর কক্ষে এই চুরির ঘটনা ঘটে।
‎
‎ভুক্তভোগী শিক্ষার্থীদের একজন মুজতাবা ফয়সাল নাঈম জানান, সকালে তাঁর একটি ল্যাপটপ ও তাঁর রুমমেটের একটি নতুন অফিশিয়াল মোবাইল ফোন চুরি হয়ে যায়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সকাল ৭টার দিকে মাথায় ক্যাপ ও মুখে মাস্ক পরিহিত এক বহিরাগত সন্দেহভাজন ব্যক্তি হলের বিভিন্ন ফ্লোরে ঘোরাঘুরি করে এবং পরে ৩২০ নম্বর কক্ষে প্রবেশ করে চুরি করে চলে যায়।
‎
‎ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগী শিক্ষার্থীরা অভিযোগ করেন, দিনের আলোতে একজন বহিরাগত ব্যক্তি প্রায় ৩০-৪০ মিনিট ধরে হলের ভেতর অবাধে ঘুরে বেড়ালেও দায়িত্বরত নিরাপত্তাকর্মীদের (আনসার) কোনো তৎপরতা দেখা যায়নি। এছাড়া হলের প্রধান ফটকে পর্যাপ্ত নিরাপত্তা এবং পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরার অভাব রয়েছে বলেও দাবি করেন তারা।
‎
‎চুরি যাওয়া ল্যাপটপটিতে ভুক্তভোগী শিক্ষার্থীর বিগত ৯টি সেমিস্টারের সমস্ত একাডেমিক ডকুমেন্টস, চলমান প্রজেক্ট ও গবেষণাপত্র, ক্লাবের প্রয়োজনীয় ফাইল এবং দুটি ম্যাগাজিনের সম্পাদনাধীন পাণ্ডুলিপি ছিল, যার কোনো ব্যাকআপ নেই। ডিভাইসগুলো উদ্ধার করা সম্ভব না হলে বড় ধরনের একাডেমিক ক্ষতির সম্মুখীন হতে হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
‎
‎এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা মালেক উকিল হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল কাইয়ুম মাসুদ বলেন, "চুরির বিষয়টি জানার পর আমরা তাৎক্ষণিকভাবে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করেছি। ভুক্তভোগী শিক্ষার্থীদের থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রক্টর মহোদয় এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।"
‎
‎বিশ্ববিদ্যালয় প্রক্টর এ এফ এম আরিফুর রহমান বলেন, চুরির ঘটনা বিষয়ে প্রভোস্ট বডির পক্ষ থেকে চিঠি পেয়েছি।ভুক্তভোগী শিক্ষার্থীদেরকে সুধারাম থানা পুলিশ ইনচার্জের সাথে যোগাযোগ করিয়ে দিয়েছি। শিক্ষার্থীরা সাধারণ ডায়েরী করলে প্রশাসন থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।
‎
‎উল্লেখ্য, অনতিবিলম্বে চোরকে শনাক্ত করে ডিভাইসগুলো উদ্ধার এবং হলের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা