সারাদেশ

বাঁধ ভেঙে ৫ গ্রাম প্লাবিত

সান নিউজ ডেস্ক: খুলনার কয়রায় সুন্দরবন সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ১৪/১ নম্বর পোল্ডারের চরামুখা এলাকায় কপোতাক্ষ নদের তীরবর্তী বাঁধের প্রায় ৩০০ মিটার ভেঙে গেছে। এতে জোয়ারে পানি ঢুকতে শুরু করেছে।

আরও পড়ুন: বেশি দামে প্যারাসিটামল বিক্রি

রোববার (১৭ জুলাই) ভোরে নদীতে ভাটার সময় এ ঘটনা ঘটে। এরই মধ্যে দক্ষিণ বেদকাশী এলাকায় বাঁধে ব্যাপক ফাটল দেখা দিয়েছে। নদীতে চলে গেছে বাঁধের দুই-তৃতীয়াংশ। এতে অন্তত পাঁচটি গ্রাম প্লাবিত হয়ে গেছে। সেইসঙ্গে প্রায় আড়াই হাজার বিঘার চিংড়ির ঘের ক্ষতির মুখে পড়েছে।

গ্রামবাসী জানায়, দক্ষিণ বেদকাশী ইউনিয়নের চরামুখা কানের গোড়ায় দীর্ঘদিন ধরে ওই স্থানের বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। বাঁধ রক্ষায় স্থানীয় মানুষ গত কয়েকদিন স্বেচ্ছায় কাজ করেছে। শেষ পর্যন্ত তা রক্ষা করা সম্ভব হয়নি। রোববার ভোর রাতে বাঁধটি ভেঙে যায়। বেড়িবাঁধের অর্ধেকের বেশি কপোতাক্ষ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। রোববার ভোরের দিকে বাঁধ ভেঙে নদীতে চলে যায়। যেকোনো সময় বাঁধ পুরোপুরি ভেঙে গিয়ে তলিয়ে যেতে পারে ১৪টি গ্রাম।

আরও পড়ুন: আমরা হলাম রেফারি

স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ওসমান গনি বলেন, ভোরে ভাটার সময় বেড়িবাঁধ ভেঙেছে। ওয়াবদায় বেড়ি বাঁধের কাজ চলছিল। হঠাৎ করে নদী ভাঙনে বেড়িবাঁধ ভেঙে গেছে। জোয়ারের সময় যেভাবে পানি ডুকবে তাতে বেদকাশি ইউনিয়নের ১৪ গ্রাম তলিয়ে যাবে। ১৪ গ্রামে প্রায় ৩০ হাজার মানুষ বসবাস করে।

অন্যদিকে, দক্ষিণ বেদকাশি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আছের আলী মোড়ল জানান, বাঁধের ভেঙে যাওয়া স্থান দ্রুত মেরামত করা না হলে দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে পড়বে মানুষজন। জরুরি ভিত্তিতে বাঁধটি মেরামতের দাবি জানান তিনি।

আরও পড়ুন: সেই কলেজছাত্র গ্রেফতার

এ ব্যাপারে পাউবোর উপ-সহকারী প্রকৌশলী মশিউল আবেদীন বলেন, বাঁধটি যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, চাইলেও দ্রুত মেরামত সম্ভব নয়। নদীতে জোয়ারের তীব্রতা কমলে কাজ করা সম্ভব হবে।

কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিমেষ বিশ্বাস জানান, প্লাবিত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজনীয় সহযোগিতায় স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে দ্রুত বাঁধ মেরামতের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

সোনা জেতার লক্ষ্য লিটনের

ক্রিকেটে বাংলাদেশ নারী দলের এশিয়ান গেমসের যাত্রা শেষ হয়েছে। এবার মিশন শুরু কর...

বাস পুড়িয়ে জনগণকে ভয় দেখানো যাবে না ; তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দুটি বাস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা