টিসিবির পণ্য কালোবাজারে বিক্রি করায় আটক ২
সারাদেশ

টিসিবির পণ্য কালোবাজারে বিক্রি করায় গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য কালোবাজারে বিক্রি ও মজুদ রাখার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন : বিশ্বজুড়ে কমেছে মৃত্যু

শনিবার (২ জুলাই) রাত পৌনে ১১টার দিকে উপজেলার চাপরাশিরহাট বাজার থেকে তাদের আটক করে পুলিশ।

পুলিশ জানায়, শনিবার রাত পৌনে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কবিরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমৃত দেবনাথ নেতৃত্বে টিসিবির পণ্য বেআইনী ভাবে খুচরা বাজারে বিক্রির অভিযোগে উপজেলার চাপরাশিরহাট বাজারের হোসেন এন্ড বাদ্রার্স মুদি দোকানে অভিযান চালায় পুলিশ।

এ সময় টিসিবির পণ্য অবৈধভাবে খুচরা বাজারে বিক্রির অভিযোগে মুদি দোকানদার বেলাল হোসেন (৪০) ও তার ভাই আনোয়ার হোসেনকে (৩৬) আটক করে পুলিশ। আটককৃতরা উপজেলার উপদ্দি লামছি গ্রামের আরব আলীর ছেলে। বেলালের দোকান থেকে টিসিবির ২ বস্তা চিনি এবং ৮ বস্তা মশুরের ডাল জব্দ করা হয়।

আরও পড়ুন : গুলিতে ৩ পুলিশ নিহত

কবিরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমৃত দেবনাথ জানান, খোলা বাজারে ন্যায্যমূল্যে বিক্রির জন্য এসব ডাল ও চিনি আনা হয়। তা না করে টিসিবির পণ্য কালোবাজারে খুচরা বিক্রি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টিসিবির পণ্যসহ অভিযুক্তদের আটক করা হয়।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে কবিরহাট থানায় নিয়মিত মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন : মা-ছেলেকে হত্যা

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম,দুইজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

হানিফসহ ৪ জনের মামলার রায় যেকোনো দিন

জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কার্যক্র...

উপাচার্যকে জোরপূর্বক পদত্যাগ করানোয় মামলা, মানববন্ধন

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য...

খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল

রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে হৃদ্‌রোগের ঝুঁকি বাড়তে পারে। তবে খাদ...

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা: দুশ্চিন্তায় পদ্মাপাড়ের জেলেরা

রাজবাড়ীতে ৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে ২২ দিনের মা ইল...

শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি পেছাল

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা