সারাদেশ

ভালুকায় নদীতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ): বন্ধুদের নিয়ে নদীতে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে আবু নাঈম হাসান নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ওই ছাত্র ঝালপাজা উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিল। ঘটনাটি ঘটেছে শনিবার (১৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহের ভালুকার ঝালপাজা এলাকায়।

স্থানীয়রা জানায়, ঘটনার সময় ৩ সহপাঠি মিলে স্কুলের সামনে দিয়ে বয়ে যাওয়া ক্ষীরু নদীতে সাঁতার কাটতে নামে।

এক পর্যায়ে নদীর নদীর প্রবল স্রোতে তিনজন ভেসে গেলে সহপাঠি দু’জন অনেক কষ্টে তীরে উঠতে সক্ষম হয় কিন্তু তলিয়ে যায় নাঈম হাসান। এলাকার লোকজন বেশ কিছু সময় খোঁজাখুঁজির পর নদী থেকে মুমুর্ষ অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

এ সময় চিকিৎসাধীন অবস্থায় তাঁকে মৃত ঘোষনা করেন কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোহাইমিনুল ইসলাম। নিহত নাঈম হাসান পাশ্ববর্তী শ্রীপুর উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের মোঃ ফারুক হোসেনের একমাত্র সন্তান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঝালপাজা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল আলম সোহাগ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা